TRENDING:

Election Commission: চন্দ্রিমাকে ধমকালেন জ্ঞানেশ কুমার? কী ঘটেছে বৈঠকে, মন্ত্রীর অভিযোগের পরই পাল্টা দাবি কমিশন সূত্রে

Last Updated:

এ দিন তৃণমূল ছাডা়ও বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে কমিশনের ফুল বেঞ্চ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের পরই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর উপরে চিৎকার করেছেন৷ ক্ষুব্ধ চন্দ্রিমা বলেন, ‘‘ আমাকে বলছে ডোন্ট শাউট। আমি একজন মহিলা, ভাবুন আমার উপরেও চিৎকার করছে। আমি একজন মহিলাকে বলছে ডোন্ট শাউট৷’’
জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ চন্দ্রিমা ভট্টাচার্য৷
জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ চন্দ্রিমা ভট্টাচার্য৷
advertisement

যদিও চন্দ্রিমা ভট্টাচার্যের তোলা এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কমিশন৷ চন্দ্রিমা ভট্টাচার্যের নাম না করলেও নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে, বৈঠকে ঢোকার পর থেকেই গলার সুর চড়িয়ে কথা বলছিলেন রাজ্যের এক মন্ত্রী৷ মুখ্য নির্বাচন কমিশনার তখন শুধু তাঁকে শান্ত হতে বলেন৷ নিজের কী পরামর্শ অথবা দাবি রয়েছে, সেগুলি জমা দেওয়ার জন্যও ওই মন্ত্রীকে বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷

advertisement

তৃণমূলের পক্ষ থেকে এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য় ছাড়াও ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার কমিশনের বৈঠকে যান৷ চন্দ্রিমা ভট্টাচার্য আরও অভিযোগ করেন, রাজ্যে ভোটার তালিকা থেকে মহিলা ভোটারদের নাম কমে যাওয়ার প্রসঙ্গ তুললে কমিশনের ফুল বেঞ্চ জানায়, আপনারাই সুপ্রিম কোর্টে গিয়েছেন৷

আরও পড়ুন: ‘আমাকে বলছে ডোন্ট শাউট!,’ বৈঠক শেষে বেরিয়েই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক চন্দ্রিমা! মহিলা ভোটারদের ‘টার্গেট’ করার অভিযোগ

advertisement

এই বিষয়টিরও জবাব দেওয়া হয়েছে কমিশন সূত্রে৷ ওই সূত্রের দাবি, তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার বিষয়টি উত্থাপন করলে তাদের শুধু বলা হয়, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
'প্রতিদিন হোক নির্বাচন, তবেই বাঁচবে এই শিল্প’,অস্তিত্বের সংকটে দেওয়াল লিখন শিল্পীরা
আরও দেখুন

গতকাল রাতেই কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ সোমবার সকালে প্রথম কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার৷ এর পর নিউ টাউনের হোটেলে তৃণমূল, বিজেপি, সিপএম সহ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election Commission: চন্দ্রিমাকে ধমকালেন জ্ঞানেশ কুমার? কী ঘটেছে বৈঠকে, মন্ত্রীর অভিযোগের পরই পাল্টা দাবি কমিশন সূত্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল