রাজ্যে এসে প্রতিটি রাজনৈতিক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেও ভোট প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা বুঝে নিয়েছিল কমিশনের ফুল বেঞ্চ৷ একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও জানিয়েছিলেন, বাংলায় কত দফায় ভোট হবে তা নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে৷ তবে কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন করাতে পারে কমিশন৷
advertisement
কলকাতায় পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নির্বাচন আয়োজনে কোনও সরকারি আধিকারিকের কোনওরকমের গাফিলতি কমিশন বরদাস্ত করবে না৷ নিরপেক্ষ ভাবে নিজেদের দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷
প্রসঙ্গত, গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্মতলার ধর্নামঞ্চ থেকে দাবি করেছিলেন, শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন৷
