স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, তারা সকলেই সনাতনী হিন্দু এবং দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছেন। প্রত্যেকের বাড়িতে ফর্মও পৌঁছেছিল। তবুও হঠাৎ করে এসআইআর তালিকা প্রকাশের পর নিজেদের নাম বাদ পড়তে দেখে হতবাক হয়ে পড়েন তারা। অনেকেই গলায় কাঠের মালা ও মাথায় সিঁদুর পরে রয়েছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের মুখে চারিদিকে জোরদার প্রচার চললেও তাদের সমস্যার সমাধানে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রার্থী এগিয়ে আসেননি। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই বিষয়টি ট্রাইবুনালে দেখানোর কথা বলছে বলে অভিযোগ।
advertisement
ওই এলাকার বিএলএ সুদীপ নাথ জানান, “আমরা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে নই, কিন্তু যেভাবে এটি করা হয়েছে তা সঠিক বলে মনে হয় না। এত তাড়াহুড়ো করে এই কাজ করা উচিত ছিল না, আরও সময় নিয়ে যাচাই করা প্রয়োজন ছিল।” ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আগে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক অধিকার নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।