TRENDING:

Adhir Ranjan Chowdhury: বহরমপুরে নিজের গড় ফিরে পাওয়ার লড়াই, তবু ঘটা করে প্রচারে নারাজ অধীর! কেন?

Last Updated:

গতকালই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ২৮৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস৷ বহরমপুর কেন্দ্র থেকে প্রত্যাশিত ভাবেই প্রার্থী হয়েছেন অধীররঞ্জন চৌধুরী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রায় তিন দশক পর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামছেন তিনি৷ লোকসভা নির্বাচনে হারের পর বিধানসভা ভোটে নিজের হারানো গড় ফিরে পাওয়াও তাঁর লক্ষ্য হওয়া উচিত৷ শেষ পর্যন্ত রবিবার বহরমপুরের প্রার্থী হিসেবে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নাম ঘোষণা করেছে কংগ্রেস৷
বহরমপুর শহরে জনসংযোগে অধীর৷
বহরমপুর শহরে জনসংযোগে অধীর৷
advertisement

যদিও প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরের দিনই অধীর জানিয়ে দিলেন, বহরমপুরে ঘটা করে ভোট প্রচার করতে চান না তিনি৷

সোমবার সন্ধ্যা থেকেই বহরমপুর শহরে কার্যত ভোট প্রচার শুরু করলেন অধীর৷ এ দিন সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘুরতে দেখা যায় অধীরকে৷ স্থানীয় বস্তির বাসিন্দারাও অধীরকে দেখে বেরিয়ে আসেন৷ চায়ের দোকানে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও গল্প করেন কংগ্রেস প্রার্থী৷ শিশুদের হাতে বিস্কুট তুলে দেন তিনি৷ যদিও অধীরের সঙ্গে কোনও দলীয় পতাকা ছিল না৷

advertisement

প্রাক্তন সাংসদের অবশ্য দাবি, তিনি প্রচারে বেরোননি৷ গাড়ি করে যাওয়ার সময় গোরবাজার এলাকায় পরিচিত কয়েকজনকে দেখে গাড়ি থেকে নেমেছিলেন তিনি৷ এর পর স্থানীয় বাসিন্দাদের অনুরোধেই বেশ কিছুটা রাস্তা হাঁটতে হয় তাঁকে৷

অধীর বলেন, ‘বহরমপুর শহরে ঘটা করে আমার প্রচার করার দরকার আছে বলে মনে করি না৷ সবই তো আমার পাড়া, চেনা জানা মানুষজন৷ আমি নিজেও এখানকার মানুষ৷ আমি তো এখানেই থাকি৷ ফলে প্রতিদিনই আমার প্রচার হয়ে যায়৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতে পদ্মফুল, নৌকা চড়ে সুন্দরবনের নদী আর খাড়িতে ঘুরছেন এই প্রার্থী! কেন?
আরও দেখুন

গত লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে অধীরের হার ছিল রাজ্য রাজনীতির অন্যতম বড় অঘটন৷ সেই ধাক্কা কাটিয়ে অধীর ফের বহরমপুর বিধানসভা কেন্দ্র দখল করতে পারেন কি না, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Ranjan Chowdhury: বহরমপুরে নিজের গড় ফিরে পাওয়ার লড়াই, তবু ঘটা করে প্রচারে নারাজ অধীর! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল