TRENDING:

West Bengal Opinion Poll 2: আসন সংখ্যা বাড়ল বিজেপির, তবে বাংলায় বিপুল ভোটে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস! News18-এর ওপিনিয়ন পোল 2-এ ইঙ্গিত

Last Updated:

West Bengal Opinion Poll 2: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে কোন দল? কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী? সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল ২ প্রকাশ্যে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে কোন দল? কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী? কোন দল কত শতাংশ আসন পেতে পারে? তা নিয়েই সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল ২ প্রকাশ্যে এল। তাতে দেখতে ইচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসই৷ আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অধিকাংশেরই পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়।
News18-এর ওপিনিয়ন পোল 2-এ ইঙ্গিত
News18-এর ওপিনিয়ন পোল 2-এ ইঙ্গিত
advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে কাকে কত শতাংশ মানুষ চাইছেন?

ওপনিয়ন পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪৬.৪% মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এদিকে, বিজেপির শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৩৪.৯% মানুষের, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী দেখতে চান ৩.২% মানুষ, সিপিআইএম-এর মহম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৫% মানুষের, অন্যান্য কাউকে পছন্দ ৫.৫% মানুষের, আর এ বিষয়ে মন্তব্য করতে চাননি ৫% মানুষ।

advertisement

আরও পড়ুন: আরাবুল ইসলামের উপর রাগ করে এবার বামফ্রন্টের সঙ্গ ছাড়ল CPI(ML), ভাঙড়ে প্রার্থী ঘোষণা

কোন দল কত আসন পেতে পারে?

নেটওয়ার্ক ১৮-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬৯ থেকে ১৭৯টি আসন৷ বিজেপি পেতে পারে ১১৩ থেকে ১২৩টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ১-৩টি আসন৷

advertisement

কেমন কাজ করেছে বর্তমান রাজ্য সরকার?

গত পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেমন কাজ করেছে, সেই প্রশ্নের উত্তরে ৩০.৪ শতাংশ উত্তরদাতা তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন৷ ১০.৬ শতাংশ বলেছেন ভাল, মোটামুটি বলেছেন, ১২.২ শতাংশ মানুষ। খারাপ বলেছেন ১৫.৪ শতাংশ। খুব খারাপ মত ২৫.৩ শতাংশ। বলচে চান না ৬ শতাংশ মানুষ।

advertisement

আরও পড়ুন: ‘বিপুল সংখ্যক ফর্ম ৬ জমা পড়ছে’, বাইরে থেকে ভোটার আনার অভিযোগ অভিষেকের! CEO অফিসের বাইরে বিরাট বিক্ষোভ

কোন দলের ভোট শতাংশ কত?

সেরা ভিডিও

আরও দেখুন
হাতে পদ্মফুল, নৌকা চড়ে সুন্দরবনের নদী আর খাড়িতে ঘুরছেন এই প্রার্থী! কেন?
আরও দেখুন

সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ হতে পারে ৪৩.৪। বিজেপির ভোট শতাংশ হতে পারে ৩৮.১। কংগ্রেস ২ শতাংশ ও বামফ্রন্টের ঝুলিতে যেতে পারে ৪ শতাংশ ভোট। অন্যান্য ২ শতাংশ ও অমীমাংসিত ভোট শতাংশ ১০.৪।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Opinion Poll 2: আসন সংখ্যা বাড়ল বিজেপির, তবে বাংলায় বিপুল ভোটে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস! News18-এর ওপিনিয়ন পোল 2-এ ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল