TRENDING:

Election Commission: বাংলায় SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা কবে বেরবে? জানিয়ে দিল কমিশন! ভোট ঘোষণাই বা কবে?

Last Updated:

Election Commission: বাংলায় এসেই গেল বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা কবে বেরবে? কী জানাল নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের পরই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর উপরে চিৎকার করেছেন৷ ক্ষুব্ধ চন্দ্রিমা বলেন, ‘‘ আমাকে বলছে ডোন্ট শাউট। আমি একজন মহিলা, ভাবুন আমার উপরেও চিৎকার করছে। আমি একজন মহিলাকে বলছে ডোন্ট শাউট৷’’ যদিও চন্দ্রিমা ভট্টাচার্যের তোলা এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কমিশন৷ চন্দ্রিমা ভট্টাচার্যের নাম না করলেও নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে, বৈঠকে ঢোকার পর থেকেই গলার সুর চড়িয়ে কথা বলছিলেন রাজ্যের এক মন্ত্রী৷ মুখ্য নির্বাচন কমিশনার তখন শুধু তাঁকে শান্ত হতে বলেন৷ নিজের কী পরামর্শ অথবা দাবি রয়েছে, সেগুলি জমা দেওয়ার জন্যও ওই মন্ত্রীকে বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷
কী জানাল নির্বাচন কমিশন?
কী জানাল নির্বাচন কমিশন?
advertisement

এদিকে, সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হবে, তা নিয়ে প্রশ্নের জবাবে এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ”এত তাড়াহুড়ো কেন করছেন? আমরা আশা করছি সময়ের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা বের হয়ে যাবে। কাজ তো হচ্ছেই।” তবে, কমিশনের তরফে জানানো হয়েছে, ”আজকের বৈঠকে আমরা সন্তুষ্ট। পশ্চিমবঙ্গ প্রস্তুত ভোটের জন্য।” শুধু তাই নয়, ১৫ মার্চ বা তার পর ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। কমিশন সূত্রে এমনও জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘সব জানি, বসুন!’ এডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে কেন ধমক দিলেন জ্ঞানেশ কুমার?

এদিন, তৃণমূলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য় ছাড়াও ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার কমিশনের বৈঠকে যান৷ চন্দ্রিমা ভট্টাচার্য আরও অভিযোগ করেন, রাজ্যে ভোটার তালিকা থেকে মহিলা ভোটারদের নাম কমে যাওয়ার প্রসঙ্গ তুললে কমিশনের ফুল বেঞ্চ জানায়, আপনারাই সুপ্রিম কোর্টে গিয়েছেন৷ এই বিষয়টিরও জবাব দেওয়া হয়েছে কমিশনের তরফে। ওই সূত্রের দাবি, তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার বিষয়টি উত্থাপন করলে তাদের শুধু বলা হয়, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটকদের জন্য সুখবর! কীরিটেশ্বরী মন্দির যাওয়া আরও সহজ! তৈরি হচ্ছে নতুন সড়ক 
আরও দেখুন

গতকাল রাতেই কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ সোমবার সকালে প্রথম কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার৷ এর পর নিউ টাউনের হোটেলে তৃণমূল, বিজেপি, সিপএম সহ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election Commission: বাংলায় SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা কবে বেরবে? জানিয়ে দিল কমিশন! ভোট ঘোষণাই বা কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল