প্রশ্ন: এবারের ভোটে তারকা নেই, সিনেমার জগৎ, অন্য দল থেকে আসা কেউ নেই তালিকায়?
উত্তর : যখন নদীতে বাণ আসে, ভরা নদীতে সবই ভাল লাগে। কিন্তু ভাঁটা এলে নদীতে নৌকো আটকে যায়। তো ভরা নদীতে নৌকো সবাই ছেড়ে দেয়। ভাবা উচিত এগুলো, কেন জোয়ার এসেছিল, কী কারণে? কার কারণে? সেগুলো ভাবা উচিত! তখন আমরা বুঝতে পারিনি হয়তো। এখন বুঝে হয়ত সেটা বাদ দেওয়া হয়েছে।
advertisement
প্রশ্নঃ বিয়ে করেছেন কিন্তু প্রধানমন্ত্রীকে মিষ্টি খাওয়াননি, ঠিক করেছেন? উনি তো অভিযোগ জানালেন সর্বসমক্ষে?
উত্তর: মোদি জির সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। চাক্ষুষ পরিচয় বহুদিনের। একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। উনি অনেক জায়গায় সর্বসমক্ষে বলেন দিলীপকে আমি বহুদিন থেকে চিনি। এমনিতে গম্ভীর থাকলেও তাঁর এই ধরণের হাসি-ঠাট্টা সবারই খুব ভাল লেগেছে। আমিও মজা পেয়েছি।
প্রশ্ন : অনেকে বিয়ে নিয়ে ব্যঙ্গ করেছে, কটাক্ষ করেছে, সেগুলো কী ভাবে নিয়েছেন?
উত্তর: বিরোধিতা হয়েছে। বাইরে থেকেই শুধু নয়। পার্টির ভিতরেও বিরোধিতা হয়েছে, কটাক্ষ হয়েছে। অনেকেই ভেবেছে দিলীপ কেন এত পাবলিসিটি পাবে। এখন মোদি যদি মিষ্টি খেতে চান, কার দম আছে কিছু বলার?
প্রশ্ন: আপনি এই পাঞ্জাবিটা পরেই প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলেন না?
উত্তর: (ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নেড়ে) আমি রোজ রোজ জামা পাল্টাই না৷ একটা জামা কয়েকবার পরি৷ একটা সিজনেও পাল্টাই না৷ সব নির্বাচনেও পাল্টাই না৷
প্রশ্ন: জামা পাল্টান না বলতে আপনি কি বলতে চাইছেন দল পাল্টান না..
উত্তর: পশ্চিমবঙ্গে তো রাজনীতির সঙ্গে জামা পাল্টানোর একটা সম্পর্কই আছে৷ যেমন আইপিএল-এ হয়, দল পাল্টায়, ইস্টবেঙ্গল মোগনবাগানে…তেমনই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন সেই জায়গায় চলে এসেছে৷
প্রশ্ন: অমিত শাহ কলকাতায় এসে আপনার সঙ্গে আলাদা করে কথা বলেছেন৷ কী বলেছেন অমিত শাহ আপনাকে?
উত্তর: বেশি কিছু বলেননি৷ বলেছেন, আপনাকে দরকার৷ কাজে লেগে পড়ুন৷ নেমে পড়ুর মাঠে৷ আমি বলেছি পার্টি যেমন নির্দেশ দেবে তেমনই করব৷ তার জন্য তৈরি আছি৷ আমি একজন সাধারণ কর্মী৷
