TRENDING:

সাপ্লিমেন্টারি লিস্টে কারও নাম প্রত্যাখ্যাত হলে, তাঁরও কি সুযোগ থাকবে ট্রাইবুনালে অ্যাপিলের? স্পষ্ট করল কমিশন!

Last Updated:

Bengal SIR List: বাংলা জুড়ে ভোট তৎপরতা তুঙ্গে। কোন দফায় কত কেন্দ্রীয় বাহিনী? কোন কেন্দ্রগুলি ও কতগুলি কেন্দ্র সংবেদনশীল বলে চিহ্নিত? একাধিক প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিল কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের দিন ঘোষণা হয়েছে রবিবার। এবার সোমবার সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মুখ্য নির্বাচন কমিশনার। তিনি এদিনের বৈঠক শেষে স্পষ্ট জানালেন, সাপ্লিমেন্টারি লিস্টে কারও নাম রিজেক্ট হলে সেক্ষেত্রে তাঁরও সুযোগ থাকনে ট্রাইবুনালে অ্যাপিল করার।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
advertisement

ইতিমধ্যেই ২০০০ কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা কমিশন সূত্রে জানানো হয়েছে। প্রথম দফার জন্য কত কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে ? বস্তুত, প্রথম দফায় প্রায় ৮০ হাজার বুথ আছে। সেক্ষেত্রে, ২২০০-২৩০০ কিংবা ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে প্রতিটি দফায়।

আরও পড়ুন: আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রোজ প্রায় ১ থেকে ১.৫ লাখ নাম নিষ্পত্তি! সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে কবে, কত দফায়…? কমিশনের জরুরি আপডেট

advertisement

একইসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, “প্রত্যেক পুলিশ জেলায় এবং পুলিশ কমিশনারেট এলাকায় ২ জন করে পুলিশ পর্যবেক্ষক থাকবে। কলকাতাতে কোনও কিছু নিয়ে রিস্ক নিতে চাই না ২ এর অধিক থাকতে পারে। এছাড়া কোথায় কোনও অশান্তি হলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পর্যবেক্ষক বাড়ানো হবে।”

আরও পড়ুন: ইচ্ছেপূরণ দিলীপের…! খড়্গপুর সদর থেকে বিজেপির প্রার্থী তিনিই, কোথায় প্রার্থী হচ্ছেন হিরণ? দেখুন সম্পূর্ণ তালিকা

advertisement

অন্যদিকে, সংবেদনশীল বুথ প্রসঙ্গে এদিন কমিশন জানিয়েছে, ২৯৪ টির মধ্যে এখনও পর্যন্ত ভাঙড়-সহ মোট ৫৫টি সংবেদনশীল বুথ রয়েছে। এই ধরণের বুথগুলি চিহ্নিতকরণের কাজ চলছে।

সোমবার বিকেল সাড়ে তিনটেয় সর্বদলীয় বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচনের প্রস্তুতি, আদর্শ আচরণবিধি এবং ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে। ওয়েব কাস্টিং থেকে বাহিনী মোতায়েন, হিংসা মুক্ত ভোট করতে বদ্ধপরিকর কমিশন, এমনই বার্তা দিয়েছে কমিশন। তেমন ইঙ্গিতই মিলেছে এদিনের বৈঠক শেষে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে নেমেই দীপ্সিতা ধরের মুখে তৃণমূল, বিজেপিকে ভোট দেওয়ার কথা! সে কী কাণ্ড!
আরও দেখুন

নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, “কোনও বুথে ৪ ঘণ্টা যদি ওয়েব কাস্টিং দেখা না যায়, সেক্ষেত্রে রি-পোলিং হবে। একইসঙ্গে অনেকটা সময়ে ওয়েব কাটিং বন্ধ থাকলেও পুনর্নির্বাচন হবে।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
সাপ্লিমেন্টারি লিস্টে কারও নাম প্রত্যাখ্যাত হলে, তাঁরও কি সুযোগ থাকবে ট্রাইবুনালে অ্যাপিলের? স্পষ্ট করল কমিশন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল