আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রোজ প্রায় ১ থেকে ১.৫ লাখ নাম নিষ্পত্তি! সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে কবে, কত দফায়...? কমিশনের জরুরি আপডেট
- Reported by:Priti Saha
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Supplimentary List: পশ্চিমবঙ্গে এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি৷ প্রায় ৬০ লক্ষ মানুষ আছেন ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ক্যাটাগরিতে। তাঁরা কি ভোট দিতে পারবেন? কবে বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা? এল জরুরি আপডেট।
advertisement
advertisement
advertisement
এখনও পযর্ন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে। কমিশন সূত্রে জানা যাচ্ছে এখন এই লিস্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে আলোচনা চলছে হাইকোর্টের সঙ্গে। কমিশনের তরফে আগেই বলা হয়েছিল যত দফা নির্বাচন তত দফায় লিস্ট প্রকাশের সম্ভাবনা থাকবে। তবে কি দুই দফায় এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে? রোজ ১ থেকে ১.৫ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে।
advertisement
এদিকে ইতিমধ্যেই তুমুল তৎপরতা শুরু হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ ডিজি-এডিজি লেভেলের একগুচ্ছ পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না-হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না তাঁরা।
advertisement
একইসঙ্গে বাংলার পুলিশ মহলেও বিরাট রদবদল করা হল। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল সিদ্ধনাথ গুপ্তাকে। বদলে দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনারকেও। সুপ্রতীম সরকারের জায়গায় কলকাতার পুলিশ কমিশনার করা হল অজয় কুমার নন্দাকে। নটরাজন রমেশ বাবু হলেন ডিজি কারেকশনাল সার্ভিস। অজয় রানাডে হলেন এডিজি এলও।








