TRENDING:

Bengal Assembly Elections: ‘পুরোহিত ও ইমাম ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি’! মমতার ঘোষণা নিয়ে জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

Last Updated:

Bengal Assembly Elections: বাংলার ভোটের দিন ঘোষণার আগেই পুরোহিত ও ইমাম মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, ‘‘বাংলায় মোয়াজ্জেন, পুরোহিতদের ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার বিকেলেই ঘোষণা হয়ে গেল বাংলার ভোটের দিনক্ষণ৷ ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে৷ তার কিছুক্ষণ আগেই পুরোহিত ও ইমাম মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, ‘‘বাংলায় মোয়াজ্জেন, পুরোহিতদের ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি’’৷
‘পুরোহিত ও ইমাম ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি’! মমতার ঘোষণা নিয়ে জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার
‘পুরোহিত ও ইমাম ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি’! মমতার ঘোষণা নিয়ে জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার
advertisement

‘‘আদর্শ আচরণবিধি চালু হল ভোট ঘোষণার মুহূর্ত থেকে৷ তার আগে যা ঘোষণা তা সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্ব৷ মডেল কোড অফ কনডাক্ট এই মুহুর্ত থেকে লাগু। ভোট ঘোষণার আগে যে ঘোষণা হয়েথে সেটা সংশ্লিষ্ট রাজ‍্য সরকারের বিষয়। নির্বাচন সংবিধান, আইন মেনে হবে৷ রাজনৈতিক হিংসাকে নির্বাচন কমিশন বরদাস্ত করা হবে না৷’’

আরও পড়ুন: ‘আন্ডার অ‍্যাডজুডিকেশন’ লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

advertisement

প্রসঙ্গত, রবিবার নির্বাচন কমিশনের ভোটের দিন পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠকে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসন এর ভোট,, দ্বিতীয় দফায় ১৪২ টি আসন এর ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।

advertisement

আরও পড়ুন: ভবানীপুর নাকি নন্দীগ্রাম? ‘আমাকে জিজ্ঞেস করলে আমি বলব…’ ভোট ঘোষণার আগেই আসন নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন! যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা
আরও দেখুন

ভোটের দিন ঘোষণার কিছুক্ষণ আগেই রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।’ মাসিক ভাতা ৫০০ টাকা বাড়াল রাজ্য সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Bengal Assembly Elections: ‘পুরোহিত ও ইমাম ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি’! মমতার ঘোষণা নিয়ে জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল