TRENDING:

Abhishek Banerjee: দিদিকে বলব, চার দিন ধরে আপনি রাস্তায়, শরীরের ওপর অত্যাচার করবেন না! আমরা আছি: অভিষেক

Last Updated:

Abhishek Banerjee: ধর্নামঞ্চ থেকেই অভিষেক চিন্তা প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে। টানা চার দিন ধর্নামঞ্চেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর ইস্যু নিয়ে কলকাতার ধর্মতলায় টানা ধর্না চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তীব্র আক্রমণ শানাচ্ছেন কখনও বিজেপির দিকে, কখনও বা তাঁর নিশানা ঘুরে যাচ্ছে নির্বাচন কমিশনের দিকে। তৃণমূল নেত্রী যেন পথকেই বেছে নিয়েছেন তাঁর পাল্টা জবাব হিসেবে। ধর্মতলার ধর্নামঞ্চই এখন তাঁর আস্তানা। কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের উপর চাপ পড়ছে, সেটাই যেন সোমবার বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নেত্রীর শরীর নিয়ে চিন্তায় অভিষেক
নেত্রীর শরীর নিয়ে চিন্তায় অভিষেক
advertisement

ধর্নামঞ্চ থেকেই অভিষেক এদিন বলেন, ”আমি দিদিকে অনুরোধ করব, চার দিন হয়েছে। আপনি মানুষের স্বার্থে রাস্তায় থাকতে চান। কিন্তু বাংলার ১০ কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। ঝড়-জল-বৃষ্টির মধ্যে আপনি নিজের শরীরের উপর এই অত্যাচার আর করবেন না। তৃণমূলের ছাত্র-যুব তো রাস্তায় আছে। আমরা তো ময়দানে আছি। ১ লক্ষ বিএলএ-টু আছে। ৩৩০০ অঞ্চল সভাপতি আছে। ১ লক্ষ বুথ সভাপতি আছে। সাড়ে তিন হাজার ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। বুথে বুথে তৃণমূলের প্রহরী আছে। আমরা বুঝে নেব। আমরা শুধু ভোটের সময় রাজনীতি করতে আসি না।”

advertisement

আরও পড়ুন: বাংলায় SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা কবে বেরবে? জানিয়ে দিল কমিশন! ভোট ঘোষণাই বা কবে?

অভিষেক বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ”আজ যেখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে সিপিআইএমের পতন শুরু হয়েছিল। এখান থেকে বিজেপির পতন শুরু হল। আমার দিন মনে আছে ৪ ডিসেম্বর। আমি দিল্লি থেকে ছুটে এসেছিলাম। ২০২৬-এর বাংলার জয় দিয়েই শুরু হবে দ্বিতীয় স্বাধীনতার লড়াই। হিম্মত থাকলে আসুন। একদিকে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ থাকুক। একদিকে রাজ্যের ফুল বেঞ্চ থাকবে। আমরা সুপ্রিম কোর্টে বলব, আপনারা আদেশ মানছেন না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

তৃণমূল সাংসদের সংযোজন, ”বাংলার মাটিতে প্রধানমন্ত্রীর যা অধিকার আপনার একই অধিকার থাকবে। বাপের দয়ায় আসিনি। একটা নাম জোর করে কাটলে আজকের চেয়ে ৫০ গুণ লোক বেশি নিয়ে নামব। বিজেপি নেতাদের বাড়ির লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, দেবে।”

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: দিদিকে বলব, চার দিন ধরে আপনি রাস্তায়, শরীরের ওপর অত্যাচার করবেন না! আমরা আছি: অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল