TRENDING:

WB HS Results 2022|| অঙ্ক করাতেন বাবাই, চিকিৎসক বা গবেষক হতে চান উচ্চ মাধ্যমিকে সপ্তম বহরমপুরের সূর্যানি

Last Updated:

Surjyani Mondal stands 7th in Merit list: পড়াশুনো ছাড়াও নৃত্যর পারদর্শী, বাংলা গল্পের বই পড়তে ভালবাসে সূর্যানি। তবে এত ভাল ফল আশা করেনি। তবে নির্দিষ্ট টাইম মেনে পড়া করতেন না। তবে বাবাই তাঁকে অঙ্ক করাতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অরঙ্গাবাদ: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যে সপ্তম হয়েছে বহরমপুর কাশীশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সূর্যানি মণ্ডল। বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কৃতী ছাত্রী জানান, 'ভবিষ্যতে মেডিক্যাল এন্ট্রান্স দেব। না হলে কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার ইচ্ছা।' পড়াশুনো ছাড়াও নৃত্যর পারদর্শী, বাংলা গল্পের বই পড়তে ভালবাসে সূর্যানি। তবে এত ভাল ফল আশা করেনি। তবে নির্দিষ্ট টাইম মেনে পড়া করতেন না। তবে বাবাই তাঁকে অঙ্ক করাতেন।
advertisement

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে দশম অশোকনগরের অস্মি, স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অন্যদিকে, রাজ্যের মেধাতালিকায় ষষ্ঠ হয়েছেন মুর্শিদাবাদের প্রণিত কুমার দাস। অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র প্রণিত। পেয়েছেন ৪৯৩ নম্বর, শতাংশের হিসেবে ৯৮ শতাংশ নম্বর পেয়েছেন। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যে সপ্তম হয়েছে বহরমপুর কাশীশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সূর্যনি মণ্ডল । সূর্যনির প্রাপ্ত নম্বর ৪৯২। উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করলেন মুর্শিদাবাদের অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র ইন্দ্রজিৎ ধর। দশম হয়েছেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র সৌহাদ্য ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৪৮৯। ৯৭.৮ শতাংশ নম্বর পেয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Results 2022|| অঙ্ক করাতেন বাবাই, চিকিৎসক বা গবেষক হতে চান উচ্চ মাধ্যমিকে সপ্তম বহরমপুরের সূর্যানি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল