TRENDING:

West Bengal HS Result 2023: কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি? কবেই বা শেষ তারিখ? জানাল পর্ষদ

Last Updated:

West Bengal HS Result 2023: ৩১ এ মে থেকে ১৫ ই জুন পর্যন্ত রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে অনলাইনে। আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বেলা ১২ টায় ফল প্রকাশ হয়েছে। গত ১৫ মে ট্যুইটে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন। প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা।
কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি?
কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি?
advertisement

আরও পড়ুনঃ মাধ্যমিক না দিয়েই উচ্চ মাধ্যমিক, কোভিড কাটিয়ে জীবনের বড় পরীক্ষায় ২০২৩-এর পড়ুয়ারা

চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। চলতি বছরে পাশের হার যা গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গতবছর সার্বিক পাসের হার রেকর্ড করা হয়েছে ৮৮.৪৪ শতাংশ। বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রেজাল্ট ঘোষণা করেন। ৩১ এ মে থেকে ১৫ ই জুন পর্যন্ত রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে অনলাইনে।

advertisement

আরও পড়ুনঃ পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য জানিয়ে দিল সংসদ

মোট ৬০ টি বিষয় পরীক্ষা হয়েছে তার মধ‍্যে ১৫টি ছিল ভাষা। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছরের ফল প্রকাশ করা হল। সাড়ে আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তবে ২৪ তারিখ ফল প্রকাশ করা হলেও ৩১ মে সকাল ১১ টার পর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জালিয়াতি ও নকল রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোডের ব্যবহার হবে এবছর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪। পাশাপাশি, জানিয়ে দেওয়া হল পরীক্ষা শুরু হবে দুপুর ১২’টা থেকে এবং শেষ হবে বেলা ৩.১৫ মিনিটে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2023: কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি? কবেই বা শেষ তারিখ? জানাল পর্ষদ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল