ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগে আইআইটি দিল্লি এবং আইআইটি বোম্বে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। পাশাপাশি আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়্গপুর এবং আইআইটি কানপুরও এই তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে। অন্যদিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও বিশ্বতালিকায় উজ্জ্বল উপস্থিতি দেখিয়েছে।
আরও পড়ুনঃ খারাপ আবহাওয়ার আশঙ্কা নেই, দুপুরের বিমানে অন্ডাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
এই র্যাঙ্কিংয়ে আমেরিকা, চিন ও ব্রিটেনের পরেই ভারতের স্থান, যা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের স্পষ্ট ইঙ্গিত। এ বছর ভারত থেকে মোট ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বতালিকায় জায়গা পেয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
মোট ৫৫টি বিষয়কে চারটি বিভাগ— আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, লাইফ সায়েন্স এবং ন্যাচরাল সায়েন্স— এ ভাগ করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের ১০০টি দেশের প্রায় ১,৯০০টি বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ের জন্য আবেদন জানায়।
ভারত থেকে মোট ৫৯৯টি প্রতিষ্ঠানের আবেদন জমা পড়েছিল, যার মধ্যে একাধিক নতুন প্রতিষ্ঠানও ছিল। বিজ়নেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্ষেত্রেও দেশের পারফরম্যান্স উল্লেখযোগ্য, যেখানে আইআইএম আহমদাবাদ উল্লেখযোগ্য উন্নতি করেছে।
কম্পিউটার সায়েন্স এবং মিনারেল ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়েও ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বিশ্বসেরার তালিকায় জায়গা করে নিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে।
