TRENDING:

NCHM JEE 2021: পিছিয়ে গেল পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, জানুন বিস্তারিত

Last Updated:

কোভিড ১৯ অতিমারীতে প্রার্থীরা যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা বিবেচনা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চলতি বছরের ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বা NCHMCT JEE 2021-এর জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রার্থীরা এখন ২০ জুন পর্যন্ত তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। পূর্বে এই সময়সীমা ছিল ৩১ মে। অফিসিয়াল ওয়েবসাইট nchmjee.nta.nic.in-তে NCHMCT JEE 2021-এর আবেদনপত্র জমা দিতে হবে।
advertisement

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত পরীক্ষার তারিখ ১২ জুন ছিল যা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সংশোধিত তারিখ এখনও জানানো হয়নি। শুক্রবার NTA-এর তরফে জানানো হয়েছে যে বর্তমানে দেশ জুড়েকোভিড ১৯ অতিমারীতে প্রার্থীরা যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা বিবেচনা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে পরীক্ষার ফি-এর টাকা জমা দেওয়ার শেষ তারিখ হিসাবে হল ২০ জুন। এর পরে আর ফি জমা নেওয়া হবে না। সংশোধন পর্ব চলবে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। NCHMCT JEE 202)-এর জন্য আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে নেওয়া হবে।

advertisement

যে সব প্রার্থী একটি স্বীকৃত এডুকেশনাল বোর্ড থেকে ১২ শ্রেণী অথবা এই শিক্ষার সমতুল্য শিক্ষায় পাশ করেছেন, তাঁরা NCHMCT JEE 2021-তে আবেদন করতে পারবেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি (NCHM&CT) অনুমোদিত ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে (IHM) বিএসসি (হসপিটালিটি এন্ড হোটেল অ্যামিনিস্ট্রেশন অথনা এইচএইচএম) কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য NCHMCT JEE 2021 প্রবেশিকা পরীক্ষা নেওয়া হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাউল সুরে বিশ্বজয়, বঙ্গভূষণ পেলেন কার্তিক দাস বাউল, খুশির হাওয়া জেলাজুড়ে
আরও দেখুন

NTA তিন ঘন্টার কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-র মাধ্যমে NCHMCT JEE 2021 পরিচালনা করবে। পরীক্ষাটিতে ৮০০ নম্বরের প্রশ্নপত্রে ৩০ নম্বরের নিউম্যারিকাল এবিলিটি (Numerical Ability) এবং অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড (Analytical Aptitude), সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয়, রিজনিং এবং লজিকিং ডিডাকশন (Reasoning and Logical Deduction), ইংরাজি ভাষা (৬০ নম্বর) এবং ৫০ নম্বরের সার্ভিস সেক্টর (Service Sector)-জন্য অ্যাপটিটিউড (Aptitude)-এ মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নে চার নম্বর থাকবে। একটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরাজি ও হিন্দি দু'টি ভাষায় প্রশ্নপত্র পাওয়া যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NCHM JEE 2021: পিছিয়ে গেল পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল