TRENDING:

স্বামী শিক্ষকের 'চাকরি' পেলেন বিয়ের দেড় বছরের মাথায়...! আনন্দে আত্মহারা, তবুও চোখে জল অরুন্ধতীর!

Last Updated:
SSC Recruitment 2026: অবশেষে এসএসসি-র কাউন্সেলিং শুরু! অবশেষে মুখে হাসি! দীর্ঘ অপেক্ষার পর চাকরির সুপারিশ পত্র হাতে পেলেন ১৭২ জন চাকরিপ্রার্থী! নতুন পুরনো মিলিয়ে শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্নে উড়ান দিলেন ওঁরা। কারও হাতে সুপারিশ পত্র পেয়েও চোখে জল কারও আবার আনন্দের মধ্যেই উঁকি দিচ্ছে উৎকণ্ঠা, ভয়, সংশয়!
advertisement
1/8
স্বামী শিক্ষকের 'চাকরি' পেলেন বিয়ের দেড় বছরের মাথায়..., আনন্দে আত্মহারা, তবুও চোখে জল!
একাদশ দ্বাদশের সুপারিশ পত্র দেওয়ার  প্রথম দফার শেষ দিন আজ। হাজার টালবাহানার পর হাতে পাচ্ছেন সেই বহু প্রতীক্ষিত সরকারি সিলমোহর। যেই কাগজের অপেক্ষা ও দোলাচলে দিন কেটেছিল গত কয়েক মাস। বুধবার প্রথম শিফটে সুপারিশ পত্র পেয়েছেন যাঁরা তাঁরা বেশিরভাগই ফ্রেশার্স ক্যান্ডিডেট অর্থাৎ নতুন পরীক্ষার্থী।
advertisement
2/8
সুপারিশ পত্র নেওয়ার লাইনে ছিল কড়া ব্যবস্থা। প্রত্যেক প্রার্থীকেই ইন্টিমেশন পত্র ও আইডেন্টিটি প্রুফ নিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। সেখানেই নিউজ 18 বাংলার মুখোমুখি হলেন একাধিক ভাবী শিক্ষক। কথা বলতে গিয়ে নিজেদের আবেগ ধরে রাখতে পারলেন না কেউই।
advertisement
3/8
নতুন চাকরিপ্রার্থী অরুন্ধতী মল্লিকও দাঁড়িয়ে লাইনে। উজ্জ্বল ঝলমলে হাসি নিয়ে বললেন, "আমার স্বামী সায়াং দাস অ্যাকাউন্টেন্সিতে পেয়েছে। বিয়ের পরে এটাই প্রথম সরকারি পরীক্ষা ছিল ওঁর। নতুন পরীক্ষার্থী হিসেবেই চাকরি পেয়েছেন সায়াং৷"
advertisement
4/8
এরপরেই যোগ করলেন অরুন্ধতী, "আমিও কমার্সে আছি। আমি মনে করি চাকরিহারাদের ১০ নম্বর দেওয়ার পাশাপাশি নতুনদের জন্য যে ভাবা হয়েছে এটা নিঃসন্দেহে ভাল পদক্ষেপ। আমিও কমার্সে ওয়েটিং-এ আছি। দেখি কী হয়!" বলতে বলতে চোখ ভরে এল অরুন্ধতীর।
advertisement
5/8
লাইনে দাঁড়িয়ে অপর এক চাকরিপ্রার্থী স্নেহাস্মি লাহা বললেন, "ভীষণ ভাল লাগছে। তবে একটু ভয় লাগছে কী হবে? দেখা যাক।" নতুন চাকরির গন্ধে মশগুল আরেক নতুন শিক্ষিকা প্রিয়া মণ্ডল, বললেন, "ভালই লাগছে। এখন দেখা যাক কী হয়।"
advertisement
6/8
একাদশ দ্বাদশের সফল প্রার্থীদের হাতে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল মঙ্গলবার থেকেই। মেধা তালিকা প্রকাশের প্রায় একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের নিয়োগপত্রও পেতে চলেছেন সফল প্রার্থীরা। সম্ভবত মার্চ মাসেই নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।
advertisement
7/8
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, একাধিক বিষয়ে রাজ্যের থেকে জাতিভিত্তিক ও বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা পাওয়ার পর এসএসসি শুরু করছে কাউন্সিলিং। ৭টি বিষয়ের কাউন্সিলিং মঙ্গল ও বুধবার প্রথম পর্যায়ে করল এসএসসি। দু'দিন মিলিয়ে মোট ১৭২ জন সফল প্রার্থী পেলেন সুপারিশ পত্র।
advertisement
8/8
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, আগামী মাসের মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে। যাবতীয় অনিশ্চয়তার পর তাই আশার আলো ফুটেছে ভবিষ্যতের শিক্ষক-শিক্ষিকাদের চোখে মুখে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
স্বামী শিক্ষকের 'চাকরি' পেলেন বিয়ের দেড় বছরের মাথায়...! আনন্দে আত্মহারা, তবুও চোখে জল অরুন্ধতীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল