Bengal Education: উচ্চ মাধ্যমিক শেষ, কী নিয়ে পড়বেন? কৃষ্ণনাথ কলেজে পড়ার দারুণ সব সুযোগ, জানুন
- Reported by:Koushik Adhikary
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bengal Education: উচ্চ মাধ্যমিকের পর কী কী নিয়ে পড়ার সুযোগ রয়েছে কৃষ্ণনাথ কলেজে? জেনে নিন এক নজরে...
advertisement
1/5

উচ্চ মাধ্যমিকের পর কোথায় ভর্তি হবেন? পড়ুয়ারা ভাবছেন কি নিয়ে পড়বেন। সম্পন্ন হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর থেকে সেন্ট্রালইজড ভর্তির প্রক্রিয়া চলবে। মুর্শিদাবাদ জেলার প্রাচীন কলেজ হল বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। ভাবছেন ভবিষ্যত বানাবেন রেশম শিল্পকে কেন্দ্র করে? তাহলে এই তথ্য জানতেই হবে আপনাকে।
advertisement
2/5
সেরিকালচার নিয়ে কি স্নাতক নিয়ে পড়তে চান? বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে বিএসসি স্নাতকোত্তর ভর্তি হতে পারবেন সেরিকালচার বিভাগে। এছাড়াও বাংলা ইংরেজি, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, ভূগোল, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, রেশমবিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও সংস্কৃত বিভাগে ভর্তি হতে পারবেন। এই কলেজে কী কী কোর্স রয়েছে তা জানুন
advertisement
3/5
একদা, ১৮৫৩ সালে তৈরি হয় বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। মাত্র ২২ বছরের এক যুবকের আগ্রহে। যিনি নিজে সে কলেজ দেখে যেতে পারেননি। রামমোহন রায়, ডেভিড হেয়ার ও ডিরোজিওর ভাবশিষ্য ছিলেন কাশিমবাজারের মহারাজা কৃষ্ণনাথ রায়। মনে ইচ্ছে, মুক্তমনে জ্ঞানচর্চা হবে এ দেশেও। তাই নিজের সব সম্পত্তি কলেজকে দানপত্র করলেন। তার পরদিনই ৩১ অক্টোবর, ১৮৪৪ মারা যান কৃষ্ণনাথ। স্বামীর ইচ্ছাপূরণে উদ্যোগী হন রানি স্বর্ণময়ী। তাঁর জন্যই তৈরি হয় কলেজ। তৈরি হয় বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ।
advertisement
4/5
ভাগীরথীর তীরে রানির দান করা ২১ বিঘা জমি জুড়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে গড়া হয় কলেজ ভবন। ঐতিহ্যের এই কলেজ আড়ে-বহরে বেড়েছে। পৃথক ভাবে বিভিন্ন বিভাগে ক্লাস হয়। বর্তমানে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা তিন হাজার।
advertisement
5/5
কলেজে ১৫টি বিষয়ে সাম্মানিক স্নাতক এবং ৩টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। যে সব বিষয়ে সাম্মানিক স্নাতক পড়ানো হয় তার মধ্যে রয়েছে ‘ট্রাভেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্ট’ এবং ‘সেরিকালচার’-এর মতো পেশাকেন্দ্রিক কোর্সও। স্নাতকোত্তর পড়ানো হয় শারীরবিদ্যা, সেরিকালচার ও সংস্কৃতে।