TRENDING:

Mamata Banerjee: আবার বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? বড় ঘোষণা মমতার

Last Updated:

গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আগামী ৫ জুন খুলবে৷ ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুলগুলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানো হল সরকারি- বেসরকারি স্কুলে গরমের ছুটি। এ দিন নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ফের নতুন করে রাজ্য তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেই কারণেই গরমের ছুটি বাড়ানো হল৷ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গরমের ছুটি শেষে ১৫ জুন থেকে সরকারি- বেসরকারি স্কুল খুলবে৷
advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আবহাওয়া দফতর থেকে আমাদের জানানো হয়েছে এখন গরম থাকবে৷ তাই বাচ্চাদের কথা ভেবেই আগামী ১৫ জুন থেকে সরকারি- বেসরকারি স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’

গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আগামী ৫ জুন খুলবে৷ ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুলগুলি৷ সেই সিদ্ধান্তই বদল করলেন মুখ্যমন্ত্রী৷ গত ২  মে থেকে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল৷ গরম কিছুটা কমার পর আগামী সপ্তাহে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়৷

advertisement

কিন্তু গতকালই আলিপুর আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়, জুন মাসের শুরু থেকেই কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও  তাপমাত্রা বাড়বে৷ বৃষ্টির সম্ভাবনাও সেভাবে নেই৷

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

আবহাওয়া দফতরের এই সতর্কবার্তার পরই ফের একবার গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্ন থেকে সেই ঘোষণা করেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee: আবার বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? বড় ঘোষণা মমতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল