TRENDING:

Madhyamik Examination 2024: মাধ্যমিকে অঙ্কে ১০০-তে ১০০ পাওয়া জলভাত, গণিতের শিক্ষক শেষ মুহূর্তের টিপসে বলে দিলেন সহজ ফর্মুলা

Last Updated:

বেশিরভাগ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক নিয়ে ভয়ে থাকে। তবে অন্যান্য বিষয় থেকে অঙ্কতে নম্বর তোলা অনেক বেশি সহজ। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই অঙ্ক ভাল নম্বর পেতে পারে ছাত্র-ছাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বেশিরভাগ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক নিয়ে ভয়ের মধ্যে থাকেন। তবে অঙ্ক বিষয়েও ভাল নম্বর পাওয়া খুব সহজেই সম্ভব। সেই বিষয়ে কি জানাচ্ছেন বিবেকানন্দ বিদ্যাপীঠের অঙ্ক শিক্ষক সৌমেন সাহা।
advertisement

তিনি জানান, “বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্ক বিষয় নিয়ে একটি ভীতির মধ্যে থাকে। তবে অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। অন্যান্য বিষয়ের থেকে অঙ্কতে নম্বর তোলা অনেক বেশি সহজ। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই অংকতে সম্পূর্ণ নম্বর পেতে পারে যেকোনও ছাত্র-ছাত্রী। পরীক্ষার টেস্ট পেপারের অংক বিষয়ের প্রত্যেকটি পেজ কভার করতে হবে। অঙ্ক বিষয়ের নির্দিষ্ট টপিক ধরে কভার করা বেশি ভাল।”

advertisement

আরও পড়ুন: দোরগোড়ায় মাধ্যমিক, ভাল নম্বর পেতে রইল শেষ মুহূর্তের টিপস, লক্ষ লক্ষ পরীক্ষার্থী উপকার পাবেন

১) মাথা ঠান্ডা রাখা জরুরি: পরীক্ষার আগে থেকেই মাথা ঠান্ডা রাখা জরুরি। বিশেষ করে পরীক্ষার কেন্দ্রে তো অবশ্যই মাথা ঠান্ডা রেখে অঙ্ক করা অত্যন্ত জরুরি। নাহলে ভুল হওয়ার সম্ভবনা প্রবল থাকে। নার্ভাস হয়ে গেলে একদম চলবে না। সাহস রাখতে হবে মনের মধ্যে। কোনও অঙ্ক না পারলে ভয় পেলে চলবে না।

advertisement

View More

২) জানা বিষয় আগে করা: পরীক্ষায় বসে আগে জানা বিষয়গুলি উত্তর দিতে হবে। তাহলেই অনেকটা সময় বাঁচান সম্ভব। নাহলে অনেকটা সময় নষ্ট হওয়ার সম্ভবনা থেকে যায়। জানা বিষয় গুলি আগে উত্তর করে নিয়ে পরে কঠিন বিষয় গুলি উত্তর করতে হবে। নিজেদের পছন্দের টপিক গুলিকে আগে টার্গেট করে শেষ করতে হবে।

advertisement

৩) নির্দিষ্ট টপিক ধরে টেস্ট পেপার রিভিশন: নির্দিষ্ট টপিক ধরে টেস্ট পেপারের অংক রিভিশন করতে হবে। যদি কোন অঙ্ক না করতে পারে কেউ। তাহলে সেই অংক শিক্ষকের কাছ থেকে দেখে নিতে হবে ভাল করে। এছাড়া টেস্ট পেপার সমাধান করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংকের প্রতি ভীতি দূর হবে ও মনোবল বাড়বে।

advertisement

৪) মানসিক প্রস্তুতি নিতে হবে: বোর্ড এর প্রথম পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা। তাই সেই কারণে ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন অংক পরীক্ষার প্রশ্ন করা হয় না। সব মিলিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসার আগে থেকে মানসিকভাবে বেশি প্রস্তুত থাকতে হবে।

এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিলে। এবং পরীক্ষা দিতে বসলে যেকোনও মাধ্যমিক পরীক্ষার্থী খুব সহজেই অংক বিষয়ে বেশ ভাল নম্বর তুলে ফেলতে পারবে খুব সহজেই।

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2024: মাধ্যমিকে অঙ্কে ১০০-তে ১০০ পাওয়া জলভাত, গণিতের শিক্ষক শেষ মুহূর্তের টিপসে বলে দিলেন সহজ ফর্মুলা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল