শূন্যপদ ১২হাজার ৪৪৫টি...! একাদশ-দ্বাদশে আজ থেকে শুরু চাকরির সুপারিশপত্র দেওয়া, কবে শুরু কাউন্সেলিং? কবে হাতে পাবেন নিয়োগপত্র?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SSC Teacher Recruitment 2026: বিধানসভা ভোটের আগেই সফল প্রার্থীদের হাতে হাতে শিক্ষক নিয়োগের চাকরির নিয়োগ পত্র। আজ থেকেই একাদশ দ্বাদশের সফল প্রার্থীদের হাতে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল।
advertisement
1/8

একাদশ দ্বাদশের সফল প্রার্থীদের হাতে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকেই। মেধা তালিকা প্রকাশের প্রায় একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের নিয়োগপত্র পেতে চলেছেন সফল প্রার্থীরা।
advertisement
2/8
একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় মেধা তালিকা প্রকাশের প্রায় একমাস বাদে আজ থেকে শুরু হবে কাউন্সেলিং। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
advertisement
3/8
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, একাধিক বিষয়ে রাজ্যের থেকে জাতিভিত্তিক ও বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা পাওয়ার পর এসএসসি আজ থেকে শুরু করছে কাউন্সিলিং।
advertisement
4/8
একইসঙ্গে জানা যাচ্ছে, ৭টি বিষয়ের কাউন্সিলিং আজ ও কাল, মঙ্গল ও বুধবার প্রথম পর্যায়ে করবে এসএসসি। আজ ও কাল মোট ১৭২ জন সফল প্রাথী পাবেন সুপারিশ পত্র।
advertisement
5/8
মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলেই সূত্রের খবর।
advertisement
6/8
ইতিমধ্যেই চূড়ান্ত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। মোট শূন্যপদ ১২হাজার ৪৪৫টি।
advertisement
7/8
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে যে কাউন্সেলিং হবে তা মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত তালিকা মেনেই হবে। সে ক্ষেত্রে স্কুলগুলির একাদশ–দ্বাদশ ও নবম–দশমের বিষয়ভিত্তিক পোস্টগুলি আগাম বা পূর্ব–নির্ধারিত সাধারণ, এসসি, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্যে সংরক্ষণ থাকছে না। এর ফলে বিভিন্ন সামাজিক শ্রেণির প্রার্থীরা ‘ওপেন কাউন্সেলিংয়ে’র সুযোগ পাবেন।
advertisement
8/8
নিয়ম অনুযায়ী, কোনও নির্দিষ্ট বিভাগে সর্বোচ্চ র‍্যাঙ্ক-এ থাকা প্রার্থী সেই একই বিভাগের নিম্নতর র‍্যাঙ্কধারী প্রার্থীর তুলনায় স্কুল বাছাইয়ে অনেক বেশি বিকল্প ও সুযোগ পাবেন। জানা গিয়েছে, এ বার থেকে স্কুল সার্ভিস কমিশনের রাজ্য স্তরের নিয়োগের কাউন্সেলিং হবে কম্বাইন্ড মেরিট লিস্টের (সিএমএল) ভিত্তিতে।