TRENDING:

Madhyamik Exam 2026: ইচ্ছে থাকলে সব হয়! নিতে হয়েছিল ৭০০ ইনজেকশন! 'যন্ত্রণা' জয় করে মাধ্যমিক পরীক্ষা শান্তিপুরের পার্থর

Last Updated:

Madhyamik Exam 2026: পার্থ এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। গত বছর গুরুতর অসুস্থতার কারণে মাত্র তিনটি পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল তাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রক্ত সম্পর্কিত দুরারোগ্য ব্যাধির সঙ্গে দীর্ঘ লড়াই করেও জীবনের মূল স্রোতে ফিরে এসে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শান্তিপুরের পার্থ দে। নানা শারীরিক সমস্যা ও আর্থিক সংকটের মধ্যেও অদম্য মনোবল নিয়ে সে নিজের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলেছে। পার্থ এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। গত বছর গুরুতর অসুস্থতার কারণে মাত্র তিনটি পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল তাকে। এবছর নতুন করে পরীক্ষায় বসেছে সে।
advertisement

যদিও ভূগোল পরীক্ষায় কিছুটা সমস্যা হয়েছে, তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা সে স্বাভাবিক ও সুস্থভাবেই দিতে পেরেছে। পার্থর বাবা উত্তম দে জানান, সাত বছর বয়সেই একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল ছেলে। সেই রোগ ছিল ক্যানসারের আগের স্তরের একটি জটিল ব্যাধি। তখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছিল পার্থকে। এক মাসে প্রায় ৭০০টি ইনজেকশন নিতে হয়েছিল তাকে। সেই সময় থেকেই দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে তার। বর্তমানে সে অনেকটাই সুস্থ হলেও এখনও নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

advertisement

আরও পড়ুন: বর্ধমানে ৩০০-র বেশি HIV পজিটিভ! স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ, পড়ুয়া-সমকামীদের মধ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ

পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। চিকিৎসার খরচ বহন করাও এখন তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। উত্তম দে পেশায় একজন মুদিখানা দোকানি। সংসারে একমাত্র সন্তান পার্থই তাদের ভরসা। পরিবারটি শান্তিপুরের নতুনহাট এলাকায় বসবাস করে।

advertisement

View More

আরও পড়ুন: একদিকে মাধ্যমিক চলছে, সেখানেই ডিজে বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট? বোলপুরে দানা বাঁধল বিতর্ক, শাসকদলের বিরুদ্ধে অভিযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
ইচ্ছে থাকলে সব হয়! নিতে হয়েছিল ৭০০ ইনজেকশন! 'যন্ত্রণা' জয় করে মাধ্যমিক দিল পার্থ
আরও দেখুন

পার্থ আগে শান্তিপুর মুসলিম হাই স্কুলে পড়াশোনা করেছে। এবছর তার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েছে মালঞ্চ হাই স্কুলে। পড়াশোনার পাশাপাশি, খেলাধূলাতেও তার আগ্রহ রয়েছে। বিশেষ করে ক্রিকেট খেলতে সে খুব ভালবাসে। বুধবার ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়েছে পার্থ। এরপর জীবন বিজ্ঞান পরীক্ষা দেওয়ার মধ্য দিয়েই শেষ হবে তার এবছরের মাধ্যমিক যাত্রা। অসুস্থতা ও অভাবের বিরুদ্ধে লড়াই করেও যেভাবে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তা সত্যিই অনুপ্রেরণার। তার এই সংগ্রামী জীবনের গল্প সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: ইচ্ছে থাকলে সব হয়! নিতে হয়েছিল ৭০০ ইনজেকশন! 'যন্ত্রণা' জয় করে মাধ্যমিক পরীক্ষা শান্তিপুরের পার্থর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল