TRENDING:

Madhyamik Exam 2026: ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে মায়ের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে হাজির ছাত্র, হাতেনাতে ধরা পড়তেই যা হল..., তাজ্জব সকলে

Last Updated:

Madhyamik Exam 2026: তার মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপও হয়নি, হাতে পায়নি কোনও অ্যাডমিট কার্ড। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষায় বসার লোভ সামলাতে না পেরে সে নিজেই ফটোশপের সাহায্যে একটি অ্যাডমিট কার্ড তৈরি করে ফেলে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: নবম শ্রেণির পর আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সে। তবুও মাধ্যমিক পরীক্ষায় বসার একরাশ আশা নিয়ে মাকে সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছিল এক পড়ুয়া। কিন্তু সেই আশার ভিত যে সম্পূর্ণ ভুয়ো, তা ধরা পড়তেই চাঞ্চল্য ছড়াল রেল শহর খড়গপুরে। তবে তার বানানো অ্যাডমিট কার্ড দেখে রীতিমতো হতবাক পরীক্ষকেরা। যেখানে অ্যাডমিট কার্ডে থাকে না মায়ের নাম, স্কুল শিক্ষকের স্বাক্ষর, সেখানে দিব্যি এই কার্ডে রয়েছে এসব।
ভুয়ো অ্যাডমিট নিয়ে হাজির পড়ুয়া
ভুয়ো অ্যাডমিট নিয়ে হাজির পড়ুয়া
advertisement

ঘটনাটি ঘটেছে খড়গপুর সাউথ সাইড বয়েজ হাইস্কুলে। জানা গিয়েছে, ওই পড়ুয়া নবম শ্রেণির পর স্কুলে আর যায়নি। ফলে তার মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপও হয়নি, হাতে পায়নি কোনও অ্যাডমিট কার্ড। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষায় বসার লোভ সামলাতে না পেরে সে নিজেই ফটোশপের সাহায্যে একটি অ্যাডমিট কার্ড তৈরি করে ফেলে। সেই ভুয়ো অ্যাডমিট নিয়েই নির্দ্বিধায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে সে। যদিও এই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছে পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকেরা।

advertisement

আরও পড়ুন-জানুয়ারির শেষেই মেগা খেলা শুরু…! এই ৩ রাশিকে কোটিপতি বানাবেন শনিদেব, লাগবে বাম্পার ‘লটারি’, বাধা-বিপত্তি চূর্ণ বিচূর্ণ

পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় অ্যাডমিট যাচাই করতে গিয়েই পরীক্ষকদের সন্দেহ হয়। খুঁটিয়ে দেখতেই ধরা পড়ে যায় যে অ্যাডমিটটি সম্পূর্ণ ভুয়ো। সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর টাউন থানার পুলিশ।

advertisement

View More

আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের

ওই পড়ুয়াকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনর সুভাষ হাজরা জানান, ‘ফেক অ্যাডমিট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতেই পরীক্ষকরা ধরে ফেলেন। অ্যাডমিটটি একেবারেই ভুয়ো, নিজের তৈরি। পরে পুলিশকে জানান হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখনকার ছোট ছোট পড়ুয়ারা সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছু শিখছে। বাবা-মায়েদের আরও বেশি করে সচেতন হওয়া দরকার।’ এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এত কম বয়সে এমন ঘটনা ঘটানোর সাহস পেল ওই পড়ুয়া। আবার অনেক অভিভাবকের মতে, পরীক্ষার চাপ, ভবিষ্যতের ভয় এবং সচেতনতার অভাব থেকেই এমন ঘটনা ঘটছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

শিক্ষাবিদদের মতে, শুধুমাত্র শাস্তি নয়, এই ধরনের ঘটনার পিছনের মানসিক দিকটিও বোঝা জরুরি। পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা এবং পরীক্ষাকে জীবনের একমাত্র মানদণ্ড হিসেবে না দেখার মানসিকতা গড়ে তোলাই হতে পারে এমন ঘটনার প্রতিরোধের একমাত্র পথ।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে মায়ের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে হাজির ছাত্র, হাতেনাতে ধরা পড়তেই যা হল..., তাজ্জব সকলে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল