TRENDING:

Police Recruitment 2021: পুলিশ কনস্টেবেল পদে ৪,০০০ শূন্যপদ, মাসিক বেতন ৪৭,৬৫০ টাকা, রইল বিশদ তথ্য

Last Updated:

২০২১-এর ২৮ জুন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ করা হয়েছে। পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট শূন্যপদ ৪,০০০।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কর্ণাটক স্টেট পুলিশ (KSP) সিভিল পুলিশ কনস্টেবল পদে (CPC) নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা ২০২১-এর ২৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য recruitment.ksp.gov.in অথবা cpc21.ksp-online-এ গিয়ে আবেদন করতে হবে। ২০২১-এর ২৮ জুন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ করা হয়েছে। পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট শূন্যপদ ৪,০০০। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগ দেওয়ার সময় বেতন হতে পারে ২৩.৫০০ থেকে ৪৭,৬৫০ টাকা।
advertisement

এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীকে PUC, CBSE, ICSE বোর্ড বা এর সমতুল্য কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ১৯ থেকে ২৫ বছর। SC,ST,CAT ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ১৯ থেকে ২৭ বছর। ট্রাইবেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ১৯ থেকে ৩০ বছর।

advertisement

চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট আর মেডিকেল টেস্টের মাধ্যমে। পুরুষ কনস্টেবল পদের জন্য প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়াতে হবে। এছাড়া, ৩.৮০ মিটার এবং ১.২০ মিটার হাই জাম্প/লং জাম্প (৩ টি চান্স থাকবে), ৫.৬০ মিটার শটপাট (৭.২৬ কিলোগ্রাম) (এক্ষেত্রেও ৩টি চান্স থাকবে) এই পরীক্ষাগুলিতেও পাশ করতে হবে। অন্যদিকে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হবে। এছাড়া, ২.৫০ মিটার এবং ০.৯০ মিটার হাই জাম্প/লং জাম্প (৩টি চান্স থাকবে), ৩.৭৫ মিটার শটপাট (৪ কিলোগ্রাম) এই পরীক্ষাগুলিতে পাশ করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কর্ণাটক পুলিশ কনস্টেবল পদের জন্য প্রার্থীকে ২৫ মে থেকে ২৫ জুন ২০২১ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট rec21.ksp-online.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরসঙ্গে, জেনারেল/ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের লাগবে ৪০০ টাকা আবেদন ফি। SC/ST ক্যাটেগরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা জমা করতে হবে। আরও তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Police Recruitment 2021: পুলিশ কনস্টেবেল পদে ৪,০০০ শূন্যপদ, মাসিক বেতন ৪৭,৬৫০ টাকা, রইল বিশদ তথ্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল