TRENDING:

Job News চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, জানুন

Last Updated:

Job News: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে বিরাট চাকরি শিবির। কারা সুযোগ পাবেন জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতি: জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। কোনও লিখিত পরীক্ষা নয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা কর্মপ্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
advertisement

২৬ ফেব্রুয়ারি এই চাকরি শিবির হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যেই চাকরিপ্রার্থীদের উপস্থিত হতে হবে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে প্রার্থীদের। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা’, NCERT-র বই নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

advertisement

পূর্ব মেদিনীপুর জেলার এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগেই এই বিশেষ চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। কর্ম বিনিয়োগ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, নিয়োগকারী সংস্থা হিসেবে উপস্থিত থাকবে ভারতের অন্যতম মাইক্রো ফাইন্যান্স কোম্পানি। এই সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। এবার সেই সুযোগ নিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার চাকরিপ্রার্থীদের জন্য।

advertisement

View More

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৩৫-এর মধ্যে। ছেলে এবং মেয়ে উভয়ই চাকরি শিবিরে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে। বেতনও থাকবে আকর্ষণীয়। সংস্থার তরফে জানানো হয়েছে শুরুতেই ১৭ হাজার টাকা বেতন থাকবে। থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।

advertisement

আরও পড়ুন: ‘ও আমার না’! মা’কে খুব ভালবাসি বার্তা দিয়ে ‘প্রেমহীন’ জীবন শেষ করে দিলেন জনপ্রিয় ইউটিউবার

এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসার ইনচার্জ এম ডি হাসিম জানান, ”জেলার চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই চাকরির জন্য আবেদন জানিয়ে আসছিলেন। সেই কারণেই তাঁদের জন্য এই চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।” নথিপত্র হিসেবে কী কী লাগবে তাও জানিয়েছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। প্রার্থীদের সঙ্গে রাখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশনের কপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

সম্পূর্ণ জীবনপঞ্জি এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও আনতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের দু’টি ফটো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রার্থীকে অবশ্যই আগে থেকেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল