TRENDING:

২৫ হাজারেরও বেশি অভিযোগ SSC তে, আগামী সপ্তাহ থেকেই শুরু শুনানি পর্ব

Last Updated:

কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহ থেকেই কেস টু কেস শুনানি পর্ব শুরু করবে কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ তালিকা নিয়ে ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পরল স্কুল সার্ভিস কমিশনে। শনিবার পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে মোট অভিযোগ জমা পড়েছে ২৫৫০০টি।যার মধ্যে এক তৃতীয়াংশ অভিযোগ একাধিকবার জমা পড়েছে। অর্থাৎ এক একটি অভিযোগ কখনো ইমেইল মারফত কখনো কমিশনের সদর দপ্তরে এসে আবার কখনো স্পিড পোস্ট মারফত জমা পড়েছে। ইতিমধ্যেই সেই অভিযোগ গুলিকে স্ক্রিনিংয়ের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি বলেই সূত্রের খবর। কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহ থেকেই শুনানি পর্ব শুরু করা হতে পারে।
advertisement

হাইকোর্টের নির্দেশ মোতাবেক যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের চেয়েছিল স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষা দপ্তর থেকে শুনানি পর্ব শুরু করার জন্য। সূত্রের খবর ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে ৬ জন যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক কে দেওয়া হয়েছে কমিশনকে এই শুনানি পর্বের জন্য। তাই আর দেরি করতে চাইছে না কমিশন শুনানি পর্ব শুরু করার জন্য।

advertisement

কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহ থেকেই  কেস টু কেস শুনানি পর্ব শুরু করবে কমিশন। সে ক্ষেত্রে প্রত্যেকদিন ১০০ টি করে অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা রেখেছে কমিশন। শুধু তাই নয় একাধিক বোর্ড গঠন করে চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করা হবে বলেও কমিশন সূত্রে খবর।

advertisement

ইতিমধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় শেষের দিকে কমিশনের। চলতি সপ্তাহেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। অন্যদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে নিয়োগপত্র দেওয়া যাবে না হাইকোর্টের নির্দেশ মোতাবেক। আর তাই একাধিক বোর্ড গঠন করে অভিযোগের নিষ্পত্তি করতে চায় কমিশন। এক্ষেত্রে রাজ্য চাইছে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া এবার আইনি জটিলতা কাটিয়ে দ্রুত শেষ করতে। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ রয়েছে কমিশনকে জানাতে হবে অভিযোগকারী চাকরিপ্রার্থীদের লিখিতভাবে। আর তাই আগামী সপ্তাহ থেকেই কমিশন অভিযোগকারী চাকরিপ্রার্থীদের কেস টু কেস শুনানি পর্ব শুরু করতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

SOMRAJ BANDOPADHYAY

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
২৫ হাজারেরও বেশি অভিযোগ SSC তে, আগামী সপ্তাহ থেকেই শুরু শুনানি পর্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল