TRENDING:

Job Vacancy: আপনি ১৮! ওয়েস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেডে প্রচুর পদে কর্মী নিয়োগ!

Last Updated:

WCL Recruitment 2021: আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন হল-- ২০ নভেম্বর, ২০২১।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: WCL Recruitment 2021: ওয়েস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেডের (Western Coalfields Limited ) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মাইনিং সির্ডার এবং সার্ভেয়ার (মাইনিং) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। ভ্যাকেন্সির (Job Vacancy) আরও বিশদে জানতে প্রার্থীরা WCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.westerncoal.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy: wcl recruitment- Photo-Representative
Job Vacancy: wcl recruitment- Photo-Representative
advertisement

WCL Recruitment 2021: আবেদনের তারিখ--

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। আর আগামী ২০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে WCL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই www.westerncoal.in আবেদনপত্র পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন - Durga Puja 2021: কুমারটুলি থেকে বিমানে ঠাকুর, নিয়ম মেনেই পুজো হল কানাডার ডারহ্যামে 

WCL Recruitment 2021: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ--

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত মোট ২১১টি শূন্য পদ রয়েছে। প্রার্থীদের মূলত মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশের মাইনিং অঞ্চলে নিয়োগ করা হবে।

advertisement

টি এবং এস গ্রেড সি ভুক্ত মাইনিং সির্ডার পদে ১৬৭ জনকে নিয়োগ করা হবে। অন্য দিকে টি এবং এস গ্রেড বি সার্ভেয়ার পদে ৪৪ জনকে নিয়োগ করা হবে।

WCL Recruitment 2021: বয়সসীমা--

advertisement

১১ অক্টোবর, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন - Mithun Chakravarty-র ছেলের বউয়ের রূপে বুঁদ বলিউড, Transparent পোশাকে Madalsa-র Bold ছবি সুপার ভাইরাল

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ওয়েস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেড (WCL)

পদের নাম: মাইনিং সির্ডার, সার্ভেয়ার ইত্যাদি

শূন্য পদের সংখ্যা: ২১১

কাজের স্থান: মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশ

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: ২১.১০.২০২১

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ২০.১১.২০২১

WCL Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?

স্টেপ-১: প্রথমে WCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.westerncoal.in হোমপেজের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে।

স্টেপ-২: এর পর টি এবং এস গ্রেড সি ভুক্ত মাইনিং সির্ডার, টি এবং এস গ্রেড বি সার্ভেয়ারের আবেদন লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে।

স্টেপ-৩: রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আবেদনপত্রটি পূরণ করে সমস্ত ডকুমেন্ট-সহ জমা করাতে হবে।

স্টেপ-৪: প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল
আরও দেখুন

আবেদনের বিষয়ে আরও বিশদে জানতে হলে এই লিঙ্কটিতে www.westerncoal.in ক্লিক করতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: আপনি ১৮! ওয়েস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেডে প্রচুর পদে কর্মী নিয়োগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল