TRENDING:

UGC List of Fake University: দেশজুড়ে চলছে ৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকায় বাংলার দুই! শীর্ষস্থানে রাজধানী দিল্লি

Last Updated:
UGC List of Fake University: দেশে চলতে থাকা ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তালিকায় রয়েছে বাংলার দুই বিশ্ববিদ্যালয়। জানুন ও সতর্কতা নিন...
advertisement
1/7
দেশজুড়ে চলছে ৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকায় বাংলার দুই! শীর্ষস্থানে রাজধানী দিল্লি
দেশে চলতে থাকা ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি জানিয়ে দিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রাপ্ত ডিগ্রির কোনও আইনি বৈধতা নেই। তাই কোনও চাকরির ক্ষেত্রেও তা গ্রাহ্য হবে না।
advertisement
2/7
ওই তালিকার মধ্যে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশের রাজধানী দিল্লিতে। সেখানে এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১২টি। তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে এমন ৪টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে।
advertisement
3/7
তালিকায় বাংলার দু’টি বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানানো হয়েছে। সেটিই সবচেয়ে উদ্বেগের বিষয়। ওই বিশ্ববিদ্যালয়গুলির কেন্দ্রীয় বা রাজ্য, কোনও সরকারেরই স্বীকৃতি নেই বলে জানিয়ে দিয়েছে ইউজিসি।
advertisement
4/7
UGC সাফ জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলি UGC আইনের অধীনে স্বীকৃত নয়। চাকরি বা পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের দেওয়া ডিগ্রি সম্পূর্ণ অচল। গত দু’বছরে এই ভুয়ো প্রতিষ্ঠানের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হয়েছে। ১২টি রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি।
advertisement
5/7
এ ছাড়া রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশে ১টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানিয়েছে UGC। এই চারটি রাজ্যেরই নাম নতুন করে যুক্ত হয়েছে এই তালিকায়।
advertisement
6/7
ভর্তির মরসুমের আগে পড়ুয়া ও অভিভাবকদের চূড়ান্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। সস্তায় বা সহজে ডিগ্রি পাওয়ার লোভে পা দিলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে।
advertisement
7/7
UGC-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন যাচাই করে তবেই ভর্তির সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
UGC List of Fake University: দেশজুড়ে চলছে ৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকায় বাংলার দুই! শীর্ষস্থানে রাজধানী দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল