TRENDING:

Jadavpur University VC: যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ রাজ্যপালের! 'নৈরাজ্যের অবসান ঘটাতেই...' : ব্রাত্য বসু

Last Updated:

Jadavpur University VC: যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজই উপাচার্যর পদত্যাগ কার্যকরী করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজই উপাচার্যর পদত্যাগ কার্যকরী করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমার এই বিষয় নিয়ে কিছু বলার নেই.. উনি তো নিয়োগ করছেন। তাছাড়া উনি তো উপাচার্যের সব সুযোগ সুবিধা নিচ্ছেন না।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করানোর এই নির্দেশ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, “এই সব নৈরাজ্যের অবসান ঘটাতেই তো আমরা এই বিল পাশ করিয়েছি।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

প্রসঙ্গত, যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অমিতাভ দত্তকে একমাস আগেই নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব নেবার পর এই পদের সব সুযোগ সুবিধা নিচ্ছিলেন না। দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদটি ফাঁকা ছিল। অধ্যাপক অমিতাভ দত্তকে ওই পদে নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University VC: যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ রাজ্যপালের! 'নৈরাজ্যের অবসান ঘটাতেই...' : ব্রাত্য বসু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল