ইতিমধ্যেই এই বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য- ফর্ম ফিলাপ শুরু হয়েছে। এই বিশেষ কর্মসূচির লক্ষ্য প্রযুক্তি, পরিবেশ, সমাজসেবা এবং উদ্যোগের ক্ষেত্রে নারীদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহ দেওয়া এবং সামনে তুলে ধরা।
advertisement
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছে মেয়েরা। ভারতবর্ষের বিভিন্ন আইআইটির মধ্যে আইআইটি খড়গপুরের প্রশাসনিক সর্বোচ্চ পদে আসীন রয়েছেন অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি। স্বাভাবিকভাবে নারী দিবসের আগে মহিলাদের প্রতিভা বিকাশে এক অনন্য উদ্যোগ। এই উদ্যোগে অংশ নিতে আহ্বান জানান হয়েছে।
প্রসঙ্গত এই বিশেষ উদ্যোগ আইআইটি খড়্গপুরের মহিলা পড়ুয়া, কর্মী, গবেষক ও অধ্যাপিকারা আবেদন জানাতে পারবেন। শুধু তাই নয়, গ্রুপ করেও অংশ নিতে পারবেন মহিলারা। আইআইটি সূত্রে খবর, মহিলাদের কাছে নতুন কোনও ধারণা রয়েছে—যা সমাজের সমস্যার সমাধান দিতে পারে, নতুন প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পারে বা টেকসই ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারে—তাঁদের জন্য এটি বড় সুযোগ।
প্রতিযোগীরা তাঁদের ভাবনা ও প্রকল্প তুলে ধরার সুযোগ পাবেন। সেরা ধারণাগুলিকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে তা বাস্তবায়নের দিকেও এগোনোর সুযোগ মিলতে পারে। আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে নারীদের নেতৃত্বে উদ্ভাবনকে আরও শক্তিশালী করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোই মূল লক্ষ্য।
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লেও প্রযুক্তি ও উদ্যোক্তা জগতে আরও বেশি প্রতিনিধিত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। আইআইটি খড়গপুর মনে করে, নারীদের সৃজনশীল চিন্তা ও নেতৃত্ব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
‘She Innovates @ IITKGP’ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি নারী শক্তির বিকাশ ও স্বনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানান হয়েছে। ইতিমধ্যে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে ও সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
