এই কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে গণিত বিষয় থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জনের পরেই এই কোর্স করার সুযোগ মিলবে। আইআইটি খড়গপুরের স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লাস নেওয়া হবে। এখানে শুধু মেডিক্যাল ইমেজিং নয়, মলিকিউলার ইমেজিং, ইমেজ অ্যানালিসিস, বায়োমেটেরিয়ালস ও ইমপ্লান্টস, রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেল গবেষণা, মেডিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং বায়োমেডিক্যাল যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি থাকবে হাতে-কলমে প্রশিক্ষণ।
advertisement
আরও পড়ুনঃ নামী স্কুলে সন্তানকে ভর্তি করাতে চান! সুযোগ হাতছাড়া হওয়ার আগে জেনে নিন আবেদনের খুঁটিনাটি
ভর্তি হতে হলে একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে দুই ঘণ্টার পরীক্ষায় ১২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা ২৯ মার্চ হওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন হতে পারে। তাই নির্দিষ্ট তারিখ জানতে আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে নজর রাখা জরুরি। পরীক্ষা পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র ও কর্নাটকের নির্দিষ্ট কেন্দ্রে নেওয়া হবে। আবেদন করতে অনলাইনে ফর্ম জমা দিতে হবে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নথি, উচ্চমাধ্যমিকের রেজাল্ট এবং ইন্টার্নশিপের শংসাপত্র আপলোড করতে হবে। আবেদন ফি ২,৫০০ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।






