TRENDING:

HS Examination: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্বাচন কমিশন ছাড় দিল কয়েকজন আধিকারিকদের SIR-এর কাজ থেকে

Last Updated:

অবশেষে স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শকদের ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: SIR আবহে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবেন প্রাথমিক, উচ্চ প্রাথমিকের শিক্ষকেরা। কিন্তু প্রশ্ন উঠেছিল সেন্টার ইনচার্জের দায়িত্ব কারা নেবেন। অবশেষে স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শকদের ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্বাচন কমিশন ছাড় দিল (Representative Image)
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্বাচন কমিশন ছাড় দিল (Representative Image)
advertisement

এ বছর উচ্চ মাধ্যমিকে একইসঙ্গে তিন ধরনের পরীক্ষা চলবে। চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো বার্ষিক পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১১ হাজার। শিক্ষক সমস্যা সমাধান হলেও, এসআইআর আবহে সেন্টার ইনচার্জের কাজে সরকারি কর্মীদের পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছিল। সেন্টার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শকেরা। এ বছর তাঁরা এসআইআর-এর কাজে নিযুক্ত হয়েছিলেন। ফলে পরীক্ষা এবং নির্বাচনী কাজ একসঙ্গে কীভাবে সামাল দেওয়া যাবে তাই ছিল প্রশ্ন। অবশেষে পরীক্ষা চলাকালীন তাঁদের নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দিল কমিশন।

advertisement

আরও পড়ুন– ঠিক যেন রক্তধারা ! অ্যান্টার্কটিকায় একটি জলপ্রপাত আছে যার রক্তবর্ণ দেখে চমকে উঠবেন

এ দিকে মঙ্গলবার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষাতেও মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকে ধরা পড়ল দশ পরীক্ষার্থী। সকলের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আলিপুরদুয়ারের একটি স্কুলের চার জন পরীক্ষার্থীর মোবাইল-সহ ধরা পড়েছে। এ ছাড়া, নদিয়ায় তিনজন, হুগলি পূর্ব বর্ধমান ও কোচবিহারে একজন করে পরীক্ষার্থীকে মোবাইল-সহ পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।

advertisement

আরও পড়ুন- কানাডার টরন্টোতে শপিং মলের সামনে ভারতীয় যুবককে গুলি করে খুন ! কারণ ঘিরে ধোঁয়াশা

সেরা ভিডিও

আরও দেখুন
শহরের কোলাহল থেকে অনেক দূরে! লাল মাটির বনপথে ডানা মেলুন সুতানের জঙ্গলবাড়ি ইকো পার্কে
আরও দেখুন

অঙ্কের মতো ভৌত বিজ্ঞান পরীক্ষাতেও ঘটল খাতা ছিড়ে ফেলার ঘটনা। এ দিন উত্তর দিনাজপুরের একটি পরীক্ষাকেন্দ্রে একেবারে শেষ মুহূর্তে এক পরীক্ষার্থী তার খাতা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। ওই পরীক্ষার্থীকে RA করা হয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Examination: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্বাচন কমিশন ছাড় দিল কয়েকজন আধিকারিকদের SIR-এর কাজ থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল