শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এ বছর মোট তিনটি ভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে—চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা। সব মিলিয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে আত্মসমর্পণ করলেন না হুইসেলব্লোয়ার আখতার আলি! দীর্ঘ অপেক্ষায় অফিসাররা
advertisement
সংসদের তরফে জানানো হয়েছে, তৃতীয় সেমিস্টারের তুলনায় এ বছর পরীক্ষার কাজে প্রায় পাঁচ থেকে সাত হাজার অতিরিক্ত পরিদর্শকের প্রয়োজন হচ্ছে। রাজ্যের ২৩টি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্যবেক্ষণের কাজে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে।
চতুর্থ সেমিস্টারের পরীক্ষা পরিচালনার জন্য প্রায় ৩৫ হাজারেরও বেশি শিক্ষকের প্রয়োজন হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ। তবে কতজন শিক্ষক বাইরে থেকে এসে পরীক্ষার কাজে যুক্ত হবেন, তা পরীক্ষা শুরুর তিন দিন আগেও চূড়ান্তভাবে জানা নেই বলেই জানিয়েছেন সংসদ কর্তৃপক্ষ।
এক সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত নজরদারি ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসতেই প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে শিক্ষা সংসদ ও সংশ্লিষ্ট দপ্তরগুলি। প্রায় সাড়ে সাত লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করাই এখন সংসদের প্রধান লক্ষ্য।
