Job Vacancy: মোটা অঙ্কের বেতন! মালদহে সরকারি হস্টেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কবে কোথায় করবেন আবেদন করবেন? জানুন
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Vacancy: আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সুপারিনটেনডেন্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। ম্যাট্রন ও কেয়ারটেকার পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ। কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড ও কর্মবন্ধুর ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
advertisement
1/9

*মালদহ জেলায় একাধিক কেন্দ্রীয় হোস্টেলে কর্মী নিয়োগ। মালদহ জেলা প্রশাসনের অধীনস্থ ব্যাকওয়ার্ড ক্লাসেস ও ট্রাইবাল ডেভেলপমেন্ট শাখা তরফে দুই পৃথক বিজ্ঞপ্তি জারি করে এসসি, এসটি ও ওবিসি কেন্দ্রীয় হোস্টেলের জন্য বিভিন্ন সহায়ক পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
advertisement
2/9
*ইংরেজবাজার, বামনগোলা, গাজোল ও রতুয়া ১ ব্লকের এসসি, এসটি ও ওবিসি কেন্দ্রীয় হোস্টেলে নিয়োগ করা হবে কর্মী। বামনগোলা সেন্ট্রাল এসসি গার্লস হোস্টেল, ইংরেজবাজার সেন্ট্রাল এসটি গার্লস হোস্টেল, পাকুয়াহাট সেন্ট্রাল এসটি বয়েজ হোস্টেল, গাজোল ব্লকের ওবিসি সেন্ট্রাল গার্লস হোস্টেল, রতুয়া ১ ব্লকের জিয়াউদ্দিনটোলা ওবিসি সেন্ট্রাল বয়েজ হোস্টেলে একাধিক পদে নিয়োগ করা হবে কর্মী।
advertisement
3/9
*এসসি, এসটি হস্টেলগুলিতে মোট ৪ পদে শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী। মহিলা সুপারিনটেনডেন্ট পদে ১ জন এসটি, মহিলা মেট্রন পদে ১ জন এসসি, মহিলা হেল্পার ১ জন অসংরক্ষিত, পুরুষ দারোয়ান-কাম-নাইট গার্ড ১ জন এসসি।
advertisement
4/9
*অন্যদিকে, ওবিসি হস্টেলগুলিতে মোট ১২ শূন্যপদে নিয়োগ হবে। সুপারিনটেনডেন্ট ২ জন অসংরক্ষিত ১ ও ওবিসি-এ ১, পুরুষ কেয়ারটেকার ১ জন অসংরক্ষিত, মহিলা ম্যাট্রন ১ জন অসংরক্ষিত, কুক ২ জন এসসি ১ ও ওবিসি-এ ১, হেল্পার পদে ২ জন এসসি ১, ওবিসি-এ ১, পুরুষ দারোয়ান-কাম-নাইট গার্ড ২ জন অসংরক্ষিত ১ ও ওবিসি-এ ১ জন এবং পার্ট-টাইম কর্মবন্ধু ২ জন অসংরক্ষিত। সমস্ত পদই সম্পূর্ণ চুক্তিভিত্তিক।
advertisement
5/9
*আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সুপারিনটেনডেন্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। মেট্রন ও কেয়ারটেকার পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ। কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড ও কর্মবন্ধুর ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
advertisement
6/9
*এই পদগুলির ক্ষেত্রে কর্মীদের মাসিক বেতন মিলবে সুপারিনটেনডেন্ট পদের জন্য ১৫,০০০, মেট্রন ও কেয়ারটেকার পদের জন্য ৯,০০০, কুক ৭,০০০, হেল্পার ৫০০০, দারোয়ান-কাম-নাইট গার্ড ৬০০০ ও কর্মবন্ধু ৫০০০ টাকা।
advertisement
7/9
*১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি নন-ক্রিমি লেয়ার প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সে ছাড় প্রযোজ্য। ৪০ শতাংশ বা তার বেশি বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ছাড় মিলবে।
advertisement
8/9
*সুপারিনটেনডেন্ট ও মেট্রন পদের জন্য লিখিত পরীক্ষা ১০০ নম্বর ও ২৫ নম্বরের ইন্টারভিউ। হেল্পার, কুক, দারোয়ান ও কর্মবন্ধু পদের ক্ষেত্রে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ ২৫ নম্বর। যদিও কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
advertisement
9/9
*আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মার্চ বিকাল ৪টে পর্যন্ত। ডাকের মাধ্যমে অথবা নিজের হাতে মালদহ শহরে বিটি কলেজ সংলগ্ন অবস্থিত অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতি উন্নয়ন অফিসে রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনকারীদের।