যে ১৭০ জন পড়ুয়ার আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই ম্যানেজমেন্ট কোর্স ও ভোকেশনাল কোর্সে পড়াশোনা করতে আগ্রহী বলে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে খবর আগামী মঙ্গলবার সবথেকে বেশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। আলিপুরদুয়ার থেকে পাঁচজন, কোচবিহার থেকে পাঁচজন , দার্জিলিং থেকে দু' জন, কালিম্পং থেকে একজন, উত্তর দিনাজপুর থেকে ন' জন, মালদহ থেকে এগারো জন,জলপাইগুড়ি থেকে তিনজন , নদিয়া থেকে তিনজন, পূর্ব বর্ধমান থেকে ৩৩ জন, পশ্চিম বর্ধমান থেকে ছ' জন , হাওড়া থেকে ছ' জন, হুগলি থেকে ৩৭ জন, উত্তর ২৪ পরগণা থেকে চারজন, দক্ষিণ ২৪ পরগণা থেকে দশজন, বাঁকুড়া থেকে ১৪ জন , পূর্ব মেদিনীপুর থেকে আটজন, পশ্চিম মেদিনীপুর থেকে পাঁচজন এবং কলকাতার দশজন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
advertisement
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে। এ ছাড়ও আরও দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে উচ্চ শিক্ষা দপ্তর। কারণ ওই দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমেও প্রচুর পড়ুয়া আবেদন করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঋণ দেওয়া সংক্রান্ত যাবতীয় জটিলতার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকরা৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেছিলেন। ইতিমধ্যেই আবেদনকারীর সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছে গিয়েছে। সে ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্র-ছাত্রীদের অনেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের সুবিধা পেয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
