TRENDING:

Digha Tourism: দিঘা ভ্রমণে মিলবে রাজকীয় পরিষেবা! হোটেল পরিষেবায় আসছে আমূল বদল, বড় পদক্ষেপ রাজ্যের

Last Updated:
Digha Tourism: দিঘায় বাড়ছে পর্যটকের ভিড়। হোটেল পরিষেবার মান উন্নত করতে রাজ্য শ্রম দফতর বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এতে কর্মীদের দক্ষতা বাড়বে এবং পর্যটকদের অভিজ্ঞতা হবে আরও স্বস্তিদায়ক
advertisement
1/5
দিঘা ভ্রমণে মিলবে রাজকীয় পরিষেবা! হোটেল পরিষেবায় আসছে আমূল বদল, বড় পদক্ষেপ রাজ্যের
এবার দিঘা ভ্রমণ হবে আরও স্বস্তিদায়ক। দিঘার হোটেল পরিষেবা আরও উন্নত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য শ্রম দফতর। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। একদিকে জগন্নাথ দর্শনের টান, অন্যদিকে সমুদ্র স্নানের আকর্ষণ—এই দ্বৈত আবহেই প্রতিদিন পর্যটকের ঢল নামছে সৈকত শহরে। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিনরাজ্য থেকে বহু পর্যটক ছুটি কাটাতে আসছেন দিঘায়। (তথ্য-মদন মাইতি)
advertisement
2/5
পর্যটন মরশুমে তো দিঘায় হোটেল গুলি হাউস ফুল থাকে। বিদেশি পর্যটকদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। বিশেষ করে সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিনে দিঘায় কার্যত পা রাখার জায়গা থাকে না বললেই চলে।
advertisement
3/5
তবে পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সামনে এসেছে হোটেল পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ। অনেক ক্ষেত্রেই অতিথি আপ্যায়ন, রুম পরিষ্কার রাখা বা পর্যটকদের সঙ্গে ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটকরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দিঘায় প্রায় এক হাজারের কাছাকাছি ছোট-বড় হোটেল ও লজ রয়েছে। প্রায় লক্ষাধিক কর্মী কর্মরত। কিন্তু তাদের বড় অংশই কোনও প্রাতিষ্ঠানিক হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ নেননি। ফলে আধুনিক পর্যটন শিল্পের চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি বদলাতেই সক্রিয় হয়েছে রাজ্য সরকার।
advertisement
4/5
রাজ্য শ্রম দফতরের উদ্যোগে এবং দুর্গাপুর স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সহায়তায় শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণে হোটেল কর্মীদের হাতে-কলমে শেখান হচ্ছে পর্যটকদের সঙ্গে মার্জিত ব্যবহার, পেশাদার পরিষেবা দেওয়ার পদ্ধতি, অতিথি আপ্যায়নের নিয়ম এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার কৌশল। রিসেপশন ব্যবস্থাপনা থেকে শুরু করে হাউসকিপিং, খাদ্য পরিবেশন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। বছরে দু’বার এই প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এতে নতুন কর্মীদের পাশাপাশি অভিজ্ঞ কর্মীরাও নিজেদের দক্ষতা আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
advertisement
5/5
প্রশাসনের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দিঘার পর্যটন পরিষেবায় বড় পরিবর্তন আসবে। পরিষেবার মান বাড়লে পর্যটকদের সন্তুষ্টি যেমন বাড়বে, তেমনই হোটেল কর্মীদের ব্যক্তিগত দক্ষতা ও আয়ের সুযোগও বৃদ্ধি পাবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ভবিষ্যতে দেশের অন্য পর্যটন ক্ষেত্রেও কাজের সুযোগ পেতে পারেন বলেও আশা করা হচ্ছে। ইতিমধ্যেই দিঘার হোটেল মালিক ও ব্যবসায়ী সংগঠনগুলি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, পর্যটকের ক্রমবর্ধমান চাপ সামলাতে দক্ষ কর্মী তৈরি করা জরুরি ছিল। রাজ্য সরকারের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে দিঘার পর্যটন শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।(তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha Tourism: দিঘা ভ্রমণে মিলবে রাজকীয় পরিষেবা! হোটেল পরিষেবায় আসছে আমূল বদল, বড় পদক্ষেপ রাজ্যের
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল