TRENDING:

WB HS Result 2021: কমল বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা! স্কুলের ভুল? উঠছে প্রশ্ন

Last Updated:

WB HS Result 2021: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান বলছে ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাধ্যমিকে ১০০% পাশের জেরে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ব্যঙ্গ-বিদ্রূপ হয়েছিল। কিন্তু তার উল্টোটাই ঘটল উচ্চ মাধ্যমিকের ফলে। গতবারের তুলনায় অনেকটাই কমল বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা। এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। গতবছর উচ্চমাধ্যমিকে পরীক্ষা হলেও তিন দিনের পরীক্ষা নিতে পারিনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে গতবারের তুলনায় এত সংখ্যক ছাত্রছাত্রী কি করে কম নম্বর পেল? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান বলছে ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কমেছে।
advertisement

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে এবছর নম্বর পেয়েছে ৯০১৩ জন পরীক্ষার্থী। যেখানে গত বছর এই সংখ্যাটি ছিল ৩০২২০জন পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে এবছর নম্বর পেয়েছে ৪৯৩৭০ জন পরীক্ষার্থী। যেখানে গত বছর এই সংখ্যাটি ছিল ৮৪৭৪৬।৭০ থেকে ৭৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে  ৯৫৭৫৮ জন পরীক্ষার্থী। যেখানে গত বছর এই সংখ্যাটি ছিল ৯৬ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী।৬০থেকে ৬৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ১৬৫১৮৬জন পরীক্ষার্থী। যেখানে গত বছর এই সংখ্যাটি ছিল ১১০২৬৫ জন। সংসদের পরিসংখ্যান থেকে স্পষ্ট বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে গতবারের তুলনায় কমেছে অন্যদিকে কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে গতবারের তুলনায় বেড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি নির্দিষ্টভাবে কোন ব্যাখ্যা না দিলেও সংসদের আধিকারিকদের ব্যাখ্যা অনেকগুলি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের নম্বর কমিয়ে দেয়। যাতে উচ্চমাধ্যমিকে সেই ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করে। তারই প্রভাব উচ্চমাধ্যমিকের ফলাফলে পড়েছে বলেই মনে করছেন সংসদের আধিকারিকরা। শুধু তাই নয় অনেক ছাত্র ছাত্রীদের নম্বর মাধ্যমিকে ও কম ছিল। বলতো তিনটি পরীক্ষার নম্বর কে এক সঙ্গে যুক্ত করার ফলে এর প্রভাব উচ্চ মাধ্যমিকের মার্কশিট পড়েছে বলেই মনে করছেন সংসদের আধিকারিকরা।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Result 2021: কমল বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা! স্কুলের ভুল? উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল