যে ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে তার মধ্যে অন্যতম wbresults.nic.in, www.exametc.com, www.westbengal.shiksha, www.indiaresults.com, www.news18bangla.com৷
এছাড়াও SMS WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৬০৭০, ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে৷
www.results.shiksha অ্যাপ থেকেও রেজাল্ট ডাউনলোড করতে পারবে ছাত্রছাত্রীরা৷
২৩ জুলাই সকাল এগারোটা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে৷ করোনার বিধিনিষেধ মেনে যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে৷ কোন ফর্মুলায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে, তা আগেই জানিয়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ কোনও কারণে যদি মূল্যায়ন নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তোষ বা অভিযোগ থাকে, তাহলে পরবর্তী সময়ে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল৷
advertisement
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় ফল প্রকাশে যাতে দেরি না হওয়ায়, সে বিষয়ে দুই বোর্ডকেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
