TRENDING:

Mamata Banerjee: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা করলেন মমতা, কী শর্ত, কত দিনের জন্য ঋণ?

Last Updated:

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে (Student credit card) কী কী সুিবধে, কী শর্তে ঋণ পাওয়া যাবে, তাও বিশদে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: প্রতিশ্রুতি মতোই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্ন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উচ্চশিক্ষার জন্য ১৫ বছর মেয়াদে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা৷ সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন করা যাবে৷
advertisement

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কী কী সুিবধে, কী শর্তে ঋণ পাওয়া যাবে, তাও বিশদে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'সরকার ক্ষমতায় এলে আমরা এটা করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম৷ সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম৷ কথা রাখাটাই আমাদের কথা৷ কথা রাখাটাই আমাদের কাজ৷ দশ লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবে৷ এর জন্য কোনও গ্যারান্টার লাগবে না৷ রাজ্য সরকারই গ্যারান্টার থাকবে৷'

advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে৷ এর পর স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে৷ এমন কি, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস -এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরাও এই ঋণ নিতে পারবেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় বসবাসকারী যে কোনও ভারতীয় ছাত্রছাত্রী এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন৷ রাজ্য, রাজ্যের বাইরে এমন কি বিদেশে উচ্চশিক্ষার জন্যও এই ঋণ কাজে লাগানো যাবে৷

advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোর্স ফি, টিউশন ফি, হোস্টেল ফি, কম্পিউটার- ল্যাপটপ কেনার খরচের জন্যও এই প্রকল্প থেকে ঋণ পাওয়া যাবে৷

সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা ইচ্ছে করেই চল্লিশ বছর পর্যন্ত বয়সসীমা রেখেছি৷ কারণ অর্থের অভাবে অনেকেই পড়াশোনা শেষ করতে পারে না৷ অনেকে আবার চাকরি করতে করতেও উচ্চশিক্ষার জন্যও পড়াশোনা করে৷ তাদেরকে সুযোগ করে দিতেই এই ব্যবস্থা রাখা হয়েছে৷' ঋণ নিয়ে যাতে শোধ করার জন্য পর্যাপ্ত সময় পান আবেদনকারীরা, সেই কারণে ঋণ শোধের মেয়াদ ১৫ বছর রাখা হয়েছে৷

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'বাবা মায়েদের আর কোনও চিন্তা থাকবে না, বাচ্চাদের মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না৷ ঋণ পাওয়ার জন্য জুতোর শুকতলা খুইয়ে যাবে না৷ ছাত্রছাত্রীদের বলব টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে পড়াশোনা করো৷ বাবা মায়েদেরও বলব চিন্তা করবেন না৷ আপনাদের স্বপ্নপূরণ হবেই৷ আপনাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার মাধ্যমে আপনাদের মুখ উজ্জ্বল করবে৷ ' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও আবেদনকারী চাইলে একবারেই ১০ লক্ষ টাকা ঋণ পাবেন৷ আবার চাইলে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে৷

advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা দফতরের ওয়েবসাইটে অনলাইনে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে৷ সাধারণ ব্যাঙ্ক ছাড়াও কো অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে এই ঋণ পাওয়া যাবে৷ তবে ভ্যাকসিন কাণ্ডের উদাহরণ দিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব সহ সরকারি আধিকারিক এবং ব্যাঙ্কগুলিকেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এই ক্রেডিট কার্ডের নামে যাতে কোনওরকম প্রতারণা না হয় তা নিশ্চিত করতে হবে৷ ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরও সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও জালিয়াতের খপ্পরে পড়বেন না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই নবম শ্রেণির আরও ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হবে৷ এর পাশাপাশি 'তরুণের স্বপ্ন' প্রকল্পে দ্বাদশ শ্রেণির ৮ লক্ষ ৭৬ হাজার পড়ুয়াকে ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ একাদশ শ্রেণিতে এখন যারা পড়ছে, তারা দ্বাদশ শ্রেণিতে উঠলে আরও প্রায় ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেওয়া হবে৷

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Mamata Banerjee: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা করলেন মমতা, কী শর্ত, কত দিনের জন্য ঋণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল