সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই বিজ্ঞপ্তি থেকে এটুকু স্পষ্ট যে ২২ জুলাই, ২০২১, বৃহস্পতিবারে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশ হবে না। এর বদলে তাহলে ঠিক কবে তা প্রকাশ করা হবে?
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা ২৫ জুলাই, ২০২১ তারিখে এই ফল প্রকাশ করতে চলেছে। এই বিলম্বের নেপথ্যেও কারণ হিসাবে দায়ী করা হয়েছে দেশের করোনা পরিস্থিতিকেই! বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যতই ফলপ্রকাশ অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে হোক না কেন, তার তালিকা তৈরি করতে গিয়ে পর্যুদস্ত হয়ে পড়েছেন শিক্ষকেরা, ফলে নির্ধারিত সময়ের চেয়ে তাঁদের সামান্য একটু বেশি সময় দরকার। তবে এই বর্ধিত সময়সীমার মধ্যে যে সিদ্ধান্তে অটল থাকা হবে, আর দেরি কোনও ভাবেই করা হবে না, সেটাও স্পষ্ট ভাবে বলতে দ্বিধা করেনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বস্তুত এই মর্মে ইতিপূর্বে শীর্ষ আদালতের তরফ থেকেও অযথা কালক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে, ফলে আশা করা যাচ্ছে যে ২৫ জুলাই, ২০২১ তারিখেই ফল প্রকাশ করা হবে বোর্ডের তরফে।
advertisement
জানা গিয়েছে যে এই ফলপ্রকাশের তালিকা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in মারফত ২৫ জুলাই বিকেল ৫টা থেকে দেখতে পারবেন। এছাড়া Digilocker ও UMANG অ্যাপেও পূর্ব প্রতিশ্রুতি মতো ফল দেখা যাবে বলে আশা করা হচ্ছে৷
