এদিন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের একটি দৃশ্যকে মিম-এর রূপে পোস্ট করে ফল প্রকাশের খবর দেয় সিবিএসই। যেখানে লেখা রয়েছে 'আখির ওহ দিন আ হি গ্যায়া'! এর আগে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান ২-এর চরিত্র চেল্লাম স্যারের মিম প্রকাশ করেছিল বোর্ড।
ইতিমধ্যেই পড়ুয়াদের সুবিদার্থে 'রোল নম্বর ফাইন্ডার' চালু করল বোর্ড। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, নতুন এই লিঙ্কটি সাহায্যে সহজেই নিজেদের রোল নম্বর খুঁজে বের করতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেই রোল নম্বরের মাধ্যমে দেখতে পাওয়া যাবে ফলাফল। লিঙ্কটি হল— cbse.nic.in and cbse.gov.in.
advertisement
কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করা যাবে রইল বিস্তারিত।
সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
স্ক্রোল করে পেজের নিচে নামুন। 'Roll Number Finder' লেখা অংশের ওপরে ক্লিক করুন।
এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় 'Continue লেখায় ক্লিক করুন।
পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন।
এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন।
এর পর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন।
অতিমারি কোপ পড়েছে শিক্ষা ব্যবস্থাতেও। করোনা আবহে এবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি। কাজেই রোল নম্বরও পাননি পরীক্ষার্থীরা। এ ক্ষেত্রে রেজাল্ট জানতে হলে আগে রোল নম্বরটি জেনে নেওয়া জরুরি। ইতিমধ্যেই লিঙ্কটি অ্যাকটিভেট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পরীক্ষা না হওয়ায় চলতি বছর মূল্যায়ণের ভিত্তিতেই ফল প্রকাশিত হয়েছে। সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। আজ ১২ ক্লাসের ফলাফল।দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে।
ফল প্রকাশের পাশাপাশি ডিজিলকারের মাধ্যমে সিবিএসই দশমের পরীক্ষার্থীদের ডিজিট্যাল অ্যাকাডেমিক ডকুমেন্টসও প্রকাশ করা হবে। ডিজিলকারের লগ ইন ক্রেডেনশিয়ালস পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। ডিজিলকারে থাকবে মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট ও পাশ সার্টিফিকেট।
