গতকাল ফলাফল প্রকাশের সময় মহুয়া দাস উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক রুমানা সুলতানার ব্যাপারে বলেছিলেন, 'যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন, একা। সর্বোচ্চ নম্বর এককভাবে পেয়েছেন একজন মুসলিম কন্যা। মুসলিম। মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি, গার্ল। তিনি এককভাবে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়েছেন।' ফলাফল প্রকাশের সময় তাঁর এই বক্তব্যের পর থেকেই শুরু হয় জলঘোলা।
advertisement
এরপরে সংসদ সভানেত্রী নিজের অবস্থান স্পষ্টও করে বলেন, 'মেয়েটি শিক্ষার রত্ন, গতকাল আবেগের বশে বলেছি। ওঁর কথা বলার সময় বেগম রোকেয়ার কথা মনে করছিলাম, যিনি এরকম একইভাবে লেখাপড়ায় ভালো ছিলেন, অতি সাধারণ জায়গা থেকে উঠে এসেছিলেন। তাই সকলের সুবিধার জন্য তথ্য হিসেবে বিষয়টা উল্লেখ করেছিলাম।'
উল্লেখ্য, মহুয়া দাসের আচরণ নিয়ে সরগরম শিক্ষামহল। শুক্রবার দুপুরে সল্টলেকে শিক্ষা সংসদের দফতরের বাইরে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। মহুয়ার পদত্যাগের দাবি তোলেন তাঁরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
