বিধানসভা ভোটের আগেই অধ্যাপক নিয়োগের তৎপরতা শুরু করল রাজ্য। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া। ১৫এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৫১ টি বিষয়ে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন।
advertisement
১ হাজারের কাছাকাছি এখনো পর্যন্ত রয়েছে শূন্যপদ। গত ১০ বছরে ৯৫০০ এর থেকেও বেশি কলেজে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করেছে রাজ্য।
আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন
কোন কলেজে কোন বিষয়ে শূন্য পদ রয়েছে? এই বিষয়ে রাজ্য ব্যাপী প্রত্যেকটি কলেজের থেকে তথ্য চাইল কলেজ সার্ভিস কমিশন। রাজ্য জুড়ে কলেজগুলিকে তথ্য পাঠানোর নির্দেশ কলেজ সার্ভিস কমিশনের। বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা কলেজগুলির থেকে চলে এলেই কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞাপন দেবে বলে কমিশন সূত্রে খবর।
প্রসঙ্গত, ২০২১-র পর থেকে নতুন করে কোনও নিয়োগ হয়নি। তাই ওই সময় সব মিলিয়ে ১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের সম্ভবনা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর শুধু যে ২০২৫-র উত্তীর্ণরা সুযোগ পাবেন, এমনটা নয়। ২০২১-র পর সকল উত্তীর্ণেরাই সুযোগ পাবেন নিয়োগ প্রক্রিয়ায়।
