TRENDING:

Rajasthan : ঝাড়ুদার থেকে ডেপুটি কালেক্টর! দুই সন্তান নিয়ে একার লড়াইয়ে আশার 'স্বপ্ন-উড়ান'...

Last Updated:

প্রবল অর্থকষ্টের মধ্যে লড়াই করে গিয়েছেন একাই। জয়পুরের রাস্তায় একসময় ঝাড়ুদার (Sweeper) হিসেবেও কাজ করেছেন। অবশেষে যুদ্ধে জয়ী হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর : স্বামীর ঘর ছেড়েছেন আট বছর আগে। দুই সন্তানকে নিয়ে প্রবল অর্থকষ্টের মধ্যে লড়াই করে গিয়েছেন একাই। জয়পুরের রাস্তায় একসময় ঝাড়ুদার (Sweeper) হিসেবেও কাজ করেছেন। অবশেষে যুদ্ধে জয়ী হয়েছেন। রাজস্থান (Rajasthan) অ্যাডমিনেস্ট্রেশন সার্ভিস (আরএএস) কমিশনের পরীক্ষায় পাশ করে ডেপুটি কালেক্টর হতে চলেছেন আশা কান্ডারা।
advertisement

দুই বছর আগেই আরএএস পরীক্ষা দিয়েছিলেন আশা। ২০১৯ সালে পরীক্ষা দিলেও তার ফলাফল প্রকাশিত হয়নি কোভিড অতিমারির জন্য। অবশেষে সেই পরীক্ষার ফল প্রকাশ হতেই আশা দেখেন তিনি পাশ করেছেন। দীর্ঘদিনের এই লড়াই সাফল্য পেল অবশেষে।

আট বছর আগে স্বামীকে ছেড়ে চলে এসেছেন আশা। তাঁর দুই সন্তানকে নিয়ে বহু সংগ্রামের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন। রাজস্থানের জয়পুরে রাস্তায় ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। এই কাজ করতে করতেই প্রস্তুতি নিয়েছিলেন সরকারি পরীক্ষার। বাড়িতে এসে নিজের সন্তানদের দেখাশোনা করার পর পরীক্ষার প্রস্তুতি নিতেন। এই কঠিন পরিশ্রমের পুরস্কার হাতে নাতে পেলেন আশা। পরীক্ষায় পাশ করার পর রাজ্যসরকারের ডেপুটি কালেক্টরের পদে নিযুক্ত হতে চলেছেন তিনি।

advertisement

আশা সংবাদমাধ্যমকে বলেন, ‘পুরুষতান্ত্রিক এই সমাজে বৈষম্য বেশি। সবসময়। আমাকে মেয়ে হিসেবে বৈষম্যের শিকার হতে হয়েছে। যত আমি বিদ্রুপ, অবহেলা, অসহযোগিতা পেয়েছি সমাজের থেকে, তত আমার জেদ তৈরি হয়েছে। আমি কিছু করে দেখাবোই এই জেদ আমার মধ্যে ছিলই। আজ আমি খুশি এই খবরে।’

সেরা ভিডিও

আরও দেখুন
বাউল সুরে বিশ্বজয়, বঙ্গভূষণ পেলেন কার্তিক দাস বাউল, খুশির হাওয়া জেলাজুড়ে
আরও দেখুন

আশা এই মুহূর্তে চান সরকারি চাকরি করে সন্তানদের একটি উন্নত জীবনযাত্রা উপহার দিতে। তাদের ভবিষ্যত সুনিশ্চিত করা এবং পড়াশোনা ভাল করে করানোর ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। এমনকী, অনেক মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্যও করতে চান। অনেক অসহায় মানুষের পাশে থাকতে চান, যাতে তাঁরা আগামী দিনে সাফল্যের মুখ দেখে। আসার লড়াই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল। নেটিজেনদের থেকে প্রচুর প্রশংসা পাচ্ছেন তিনি। তাঁর এই লড়াই অনুপ্রাণিত করছে দেশের অন্য আশাদের।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Rajasthan : ঝাড়ুদার থেকে ডেপুটি কালেক্টর! দুই সন্তান নিয়ে একার লড়াইয়ে আশার 'স্বপ্ন-উড়ান'...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল