TRENDING:

ISRO Recruitment 2021: চলছে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ, জানুন আবেদন করবেন কী ভাবে!

Last Updated:

আবেদনের ফর্ম ও বিস্তারিত বিবরণ এই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে isro.gov.in-এ পাওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: অনেকেই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (Indian Space Research Organisation) অর্থাৎ ISRO-তে কাজ করার স্বপ্ন দেখেন। আর তাদের জন্য সুখবর নিয়ে এলো এবার ISRO। সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO Recruitment 2021) বেঙ্গালুরুতে তাদের সদর দফতরে স্নাতক, টেকনিশিয়ান অ্যাপ্রেনটিসশিপ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফর্ম ও বিস্তারিত বিবরণ এই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে isro.gov.in-এ পাওয়া যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে।
advertisement

কী ভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখই বা কী, সমস্ত বিষয়ে যাবতীয় খুঁটিনাটি নিচে দেখে নিন!

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে কী ভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নিন:

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বিজ্ঞপ্তি জারি করেছে যোগ্য প্রার্থীদের পিডিএফ ফর্ম্যাটে যাবতীয় ডকুমেন্টের ছবি ইমেইল করার জন্য। উপরের উল্লিখিত অ্যাপ্রেনটিসশিপ পদের জন্য আবেদন কেবল ২২.৭.২০২১ তারিখের আগেই করতে হবে hqapprentice@isro.gov.in এই মেইল অ্যাড্রেসে।

advertisement

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে শূনপদের বিবরণ দেওয়া হল:

মোট ৪৩টি শূন্যপদ রয়েছে অ্যাপ্রেনটিসশিপ পদে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে আবেদনের শেষ তারিখ কবে:

আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুলাই,২০২১। এর পরে আর আবেদন করলে তা গ্রহণ করা হবে না বলে সংস্থা জানিয়েছে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে স্কলারশিপ:

যোগ্য প্রার্থীদের নির্বাচনের পরে স্নাতক অ্যাপ্রেনটিসশিপরা মাসে ৯০০০ টাকা এবং অন্যান্যরা মাসে ৮০০০ টাকা করে স্কলারশিপ পাবেন।

advertisement

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে আবেদনের যোগ্যতা:

সেরা ভিডিও

আরও দেখুন
বাউল সুরে বিশ্বজয়, বঙ্গভূষণ পেলেন কার্তিক দাস বাউল, খুশির হাওয়া জেলাজুড়ে
আরও দেখুন

৬০ শতাংশের চেয়ে কম নম্বর নয় এমন ইঞ্জিনিয়ারিং স্নাতক প্রার্থীরা অ্যাপ্রেনটিসশিপ হিসাবে আবেদন করতে পারবেন। এছাড়া ৬০ শতাংশের কম নম্বর নয় এমন ডিপ্লোমাধারীরা অ্যাপ্রেনটিসশিপ টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন। বাণিজ্যিক বিভাগের জন্য ২০ জন অ্যাপ্রেনটিসশিপ নেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন সময়ে অ্যাপ্রেনটিসশিপ পদের চুক্তি কার্যকর হতে ১২ মাস লাগবে বলে ISRO এই বিজ্ঞপ্তিতে জানায়।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ISRO Recruitment 2021: চলছে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ, জানুন আবেদন করবেন কী ভাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল