আরও পড়ুন: ৪৬ বছরে ঘটেনি! ৩০ শতাংশ কমে গেল রুপোর দাম, হুড়মুড়িয়ে পড়ল সোনাও, কতটা সস্তা দুই ধাতু?
এই কাজে মানুষকে কর্মদ্যোগী করার জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষণ। এই উদ্যোগের অংশ হিসেবে, সরকার সারা ভারতে ১৫,০০০টি সেকেন্ডারি স্কুল ও ৫০০টি কলেজে AVGC Content Creator Labs স্থাপনের পরিকল্পনা করেছে। মুম্বইয়ের Indian Institute of Creative Technologies এই ল্যাবগুলিকে সাপোর্ট করবে। এই ল্যাবগুলির লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে ক্রিয়েটিভিটি, ডিজিটাল স্টোরিটেলিং এবং অ্যাডভান্সড মিডিয়া স্কিল তৈরি করা, যাতে এই সেক্টরে প্রচুর মানুষকে কর্মক্ষম করে তোলা যায়।
advertisement
অর্থমন্ত্রী বলেছেন, “… ভারতের Animation, Visual Effects, Gaming এবং Comics (AVGC) সেক্টর একটি বর্ধিষ্ণু শিল্প, যেখানে ২০৩০ সালের মধ্যে ২০ লাখ পেশাদার প্রয়োজন হবে বলে অনুমান করা হচ্ছে। আমি মুম্বইয়ের Indian Institute of Creative Technologies-কে এই বিষয় নিয়ে স্কুল এবং কলেজগুলিকে সাপোর্ট করার প্রস্তাব দিচ্ছি, যাতে তারা ১৫,০০০টি মাধ্যমিক স্কুল এবং ৫০০টি কলেজে AVGC Content Creator Labs তৈরি করতে পারে”।
নির্মলা সীতারমণ ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষিত পেশাদারদের যে অভাব রয়েছে তার কথাও উল্লেখ করেছেন। তিনি পূর্ব ভারতে Challenge Route-এর মাধ্যমে একটি নতুন National Institute of Design তৈরির প্রস্তাব দিয়েছেন, যাতে প্রশিক্ষিত ডিজাইনারদের ঘাটতি পূরণ করা যায়।
দেশের অর্থমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “ভারতের ডিজাইন ইন্ডাস্ট্রি দ্রুত বাড়ছে, কিন্তু এখনও যথেষ্ট ডিজাইনার নেই। আমি Challenge Route-এর মাধ্যমে পূর্ব ভারতে একটি নতুন National Institute of Design স্থাপনের প্রস্তাব দিচ্ছি, যাতে ডিজাইন এডুকেশনের পরিকাঠামো উন্নত করা যায়…”। কেন্দ্রের এই উদ্যোগের ফলে ডিজাইন এডুকেশন আরও উন্নত হবে, সৃজনশীলতা বাড়বে এবং ডিজাইন সেক্টরে আগ্রহী পেশাদারদের জন্য সুযোগ তৈরি হবে।
