এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদহ জেলা শিক্ষা দফতর ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে মালদহ শহরে বার্লো গার্লস হাইস্কুলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম ইউনিফর্ম বিলির কাজ শুরু করা হয়। জেলায় প্রথম ইউনিফর্ম বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ডিআই সেকেন্ডারি সুজিত সামন্ত, ডিআই প্রাইমারি সত্যজিৎ মণ্ডল, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় ভিড়ে ঠাসা বনগাঁ লোকাল ফোঁসফোঁস করছে সাপ! আতঙ্কে হুলুস্থুল কাণ্ড
এরপর জেলার বিভিন্ন সরকারি পোষিত স্কুল গুলিতে সাদা ও নীল রঙের স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে। ইউনিফর্ম বিলির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে জেলায়। ধাপে ধাপে জেলার সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে দ্রুত এক রঙের ইউনিফর্ম বিলির কাজ সম্পন্ন করা হবে। এমনটাই জানিয়েছেন জেলা শিক্ষা দফতরের কর্তারা।
হরষিত সিংহ





