TRENDING:

Crime News: টাকার লোভে নৃশংস খুন প্রেম করে বিয়ে করা স্ত্রীকে! মারাত্মক কাণ্ড ক্যানিংয়ে

Last Updated:

Crime News: বছর পাঁচেক আগে প্রেম করে বিয়ে, তারপর পণের দাবিতে লাগাতার অত্যাচার। শেষে চরম পরিণতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং: স্ত্রীকে গুলি করে খুন। নিহতের নাম ছেলিমা লস্কর সর্দার (৩১)। অভিযুক্ত স্বামী বাবুরালি সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামে। রাতেই খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে প্রেম করে বিয়ে করে ছেলিমা ও বাবুরালী। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকা-পয়সার জন্য ছেলিমাকে মারধর করত বাবুরালি। নগদ টাকা, মোটর ভ্যান-সহ বহু দাবি পূরণ করলেও কোনও ভাবেই অত্যাচার কমেনি ছেলিমার উপর।

আরও পড়ুন: গ্রেফতার মূল অভিযুক্ত, মণিপুরের বিবস্ত্র মহিলাদের ভাইরাল ভিডিও সরাতে ট্যুইটারকে নির্দেশ কেন্দ্রের

advertisement

অবশেষে সাংসারিক বিবাদের জেরেই স্ত্রীকে গুলি করে খুন করে স্বামী।মাথার পিছনে গুলি করে হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলিমার। মৃতের দাদার অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন ভাবে টাকা ও অন্যান্য সামগ্রী দাবি করত জামাইবাবু।

আরও পড়ুন: মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমাহীন, কাউকে রেয়াত নয়: প্রধানমন্ত্রী মোদি

advertisement

না দিতে পারলে বিভিন্ন সময়ে স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করত। ক্যানিং পুলিশের পক্ষ থেকে ঘটনাটি জেনে বাড়িতে এসে বোনের মৃতদেহ দেখেন পরিবারের লোকেরা। পরিকল্পনা করেই বোনকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার দাদার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Arpan Mondal

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: টাকার লোভে নৃশংস খুন প্রেম করে বিয়ে করা স্ত্রীকে! মারাত্মক কাণ্ড ক্যানিংয়ে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল