TRENDING:

আগামিকাল থেকেই খুলছে দোকান, মদের দোকানও কি খুলবে? দেখুন কী জানাল কেন্দ্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তার মধ্যেই শর্তসাপেক্ষে দোকান খোলায় সায় দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, জনবসতি ও মার্কেট কমপ্লেক্সের দোকান খোলা যাবে। তবে শপিং মল কোনওভাবেই খোলা যাবে না । তবে সবক্ষেত্রেই মানতে হবে কিছু শর্ত, নিয়ম-নির্দেশিকা । যেমন, গ্লভস ও মাস্ক পরতে হবে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়। তাতে বলা হয়, যেসব দোকান শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টারড, তারা যদি রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় হয়, তাহলে দোকান খোলা যাবে। এবং দোকানের কর্মচারীদের ৫০ শতাংশ কাজ করতে পারবেন ।
advertisement

advertisement

তবে এই আওতায় কী পড়ছে মদের দোকান । এই মুহূর্তে দেশের অধিকাংশ মদ্যপায়ীদের একটাই প্রশ্ন, কবে থেকে মদের দোকান বা বারগুলি খোলা হবে? দীর্ঘদিন মদ না পেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মদ্যপায়ীদের অসৎ উপায় অবলম্বন করতে । কেউ মদ না পেয়ে ঘুমের ওষুধ বা রাসায়নিক বা রং খেয়ে নিচ্ছেন । কেউ বাড়িতেই বানানোর চেষ্টা করছেন মদ । কেউ করছেন আত্মহত্যা । কিন্তু এতকিছুর পরেও তাঁদের জন্য এ দফাতেও কোনও সুখবর দিল না কেন্দ্র । জানা গিয়েছে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও এই আওতায় পড়বে মদের দোকান বা বারগুলি । সেগুলি বন্ধই থাকবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

লকডাউনের প্রথম দফায় অর্থাৎ, ২৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অসম ও মেঘালয়ে মদের দোকান খোলা রাখা হয়েছিল । ১৫ এপ্রিল, লকডাউনের মেয়াদ বাড়ানো হয় । সে সময় কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, মদ, গুটখা এবং তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ রাখতে হবে । এরপরেই ওই দুই রাজ্যেও মদের দোকান বন্ধ করে দেওয়া হয় । পঞ্জাব সরকারও কেন্দ্রের কাছে মদের দোকান খোলার আর্জি জানিয়েছিল । কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায় ।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আগামিকাল থেকেই খুলছে দোকান, মদের দোকানও কি খুলবে? দেখুন কী জানাল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল