TRENDING:

করোনায় আক্রান্ত মা, সদ্যোজাতকে দুধ খাওয়াচ্ছেন দুই নার্স, কুর্ণিশ স্বাস্থমন্ত্রীর

Last Updated:

মারণ ভাইরাসের কারণে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিশুটিকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছেন হাসপাতালের দুই নার্স৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর: করোনা থেকে নিরাপদ নন কেউই৷ মারণ রোগের দাপটে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সদ্যোজাতরাও৷ কিন্তু দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মানবিক মুখ বার বার সামনে আসছে৷ এবার রায়পুর এইমস-এর সেরকমই এক ঘটনা সামনে আনলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷
advertisement

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, রায়পুর এইমস-এ জন্ম নেওয়া ওই সদ্যোজাতর মা করোনা ভাইরাসে আক্রান্ত৷ তাই বলে শিশুটির যত্নে কোনও ত্রুটি হচ্ছে না৷ মারণ ভাইরাসের কারণে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিশুটিকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছেন হাসপাতালের দুই নার্স৷ তাঁরাই ওই শিশুটিকে দুধ খাওয়ানো থেকে শুরু করে চব্বিশ ঘণ্টা তাঁর যাবতীয় পরিচর্যা করছেন৷

advertisement

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'এই সদ্যোজাতর মা করোনা ভাইরাস আক্রান্ত৷ কিন্তু মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখে এই দু' জন নার্স মায়ের মতোই এই শিশুটিকে কোলে তুলে নিয়ে তার দেখভাল করছেন, তাকে দুধ খাওয়াচ্ছেন৷ দেশ জুড়ে নার্সিং এবং মেডিক্যাল স্টাফদের স্যালুট৷ রাষ্ট্রসেবা সবার আগে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যেখানে প্রাণের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করছেন, সেখানে সংক্রমণের আশঙ্কায় অনেক জায়গাতেই তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে৷ কোথাও বাড়ির মালিকরা ভাড়াটে হিসেবে থাকা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ঘর ছেড়ে দিতে বলছেন, কোথাও আবার পাড়া, প্রতিবেশীরাই তাঁদের দূরে সরিয়ে রাখছেন৷ রায়পুরের এই ঘটনা সামনে আসার পর সেই প্রবণতা কিছুটা অন্তত কমবে, এমনটা আশা করাই যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত মা, সদ্যোজাতকে দুধ খাওয়াচ্ছেন দুই নার্স, কুর্ণিশ স্বাস্থমন্ত্রীর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল