TRENDING:

Corona Devi: করোনা থেকে বাঁচতে ভরসা ‘করোনা দেবী’, দেশের কোন মন্দিরে বসানো হল এই মূর্তি, দেখে নিন

Last Updated:

কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসানো হল ‘করোনা দেবী’-র মূর্তি ৷ সেখানে ভক্তরা এসে পুজো দিতেও পারেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোয়েম্বাটোর: করোনা থেকে বাঁচতে এখন করোনা দেবীই ভরসা ৷ হ্যাঁ এমনটাই বিশ্বাস তামিলনাডুর কোয়েম্বাটোরের এক মন্দির কর্তৃপক্ষের ৷ কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসানো হল ‘করোনা দেবী’-র মূর্তি ৷ সেখানে ভক্তরা এসে পুজো দিতেও পারেন ৷ মন্দিরের দায়িত্বে থাকা শিবালিঙ্গেশ্বর বলেন, প্লেগ এবং অন্যান্য সব ছোঁয়াচে রোগের থেকে মানুষকে মুক্ত করার উপায় খুঁজতে তিনি বহুদিন ধরেই সাধনা করছেন ৷
advertisement

এমন দেব-দেবীর মূর্তি কোয়েম্বাটোরে শুধু একটি নয়, আরও অনেক আছে ৷ যেমন প্লেগ মারিম্মান মন্দির ৷ স্থানীয় মানুষদের বিশ্বাস, ওই দেবীই তাদের সকল রোগ এবং সমস্যা থেকে দূর করবে ৷ পূর্বে কলেরা এবং প্লেগ থেকে মানুষকে রক্ষাও করেছেন মন্দিরের দেবী, এমনটাই বিশ্বাস ভক্তদের ৷ দেশে করোনা অতিমারি ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করায় এবার গ্রানাইট দিয়ে একটি বিশেষ দেবী মূর্তি তৈরি করা হয়েছে কোয়েম্বাটোরের এই মন্দিরে ৷ যেখানে ৪৮ দিন ধরে ভক্তদের প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে ৷ এই মন্দিরেই আয়োজন হবে যজ্ঞেরও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

করোনা দেবীই দেশবাসীকে এই ভয়ঙ্কর অতিমারী থেকে মুক্তি দেবে বলে বিশ্বাস স্থানীয়দের ৷ গত সপ্তাহেই সে রাজ্যে করোনা নিয়ে বিধিনিষেধ আরও কড়াকড়ি করেছে তামিলনাডু সরকার ৷ লকডাউনে মুদি সামগ্রীর দোকান, শাক-সবজি এবং মাছ-মাংসের দোকান খোলা থাকছে শুধুমাত্র সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Devi: করোনা থেকে বাঁচতে ভরসা ‘করোনা দেবী’, দেশের কোন মন্দিরে বসানো হল এই মূর্তি, দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল